বাংলা হান্ট ডেক্স: ফের বিজেপির আদি বানাম নব্যের দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। এবার দীর্ঘদিনের সক্রিয় নেতাকে পদ থেকে অপসারণের প্রতিবাদে রবিবার দুপুরে রাজ্য বিজেপির সদর দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ কর্মীদের। হেস্টিংসের অফিসে এসে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পরে বিষয়টি নিয়ে তিনি দলীয় নেতৃত্বের সাথে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।
জানা গিয়েছে, একুশে ভোটের আগে দলের পুরোনো বিজেপি নেতা শুভঙ্কর মজুমদারকে দক্ষিণ 24 পরগনা সহ একাধিক বিজেপির সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দলে জনপ্রিয়ও ছিলেন তিনি। তার জায়গায় নব্য বিজেপির এক নেতাকে নিয়োগ করা হয়। আর তা জানতে পেরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন আদি বিজেপি কর্মীরা।
আদি বিজেপি কর্মীদের দাবি, শুভঙ্কর দত্ত মজুমদারের মতো নেতারা দলের জন্য উপযুক্ত। তাঁর নেতৃত্বে সংগঠন অনেক মজবুত হয়ে উঠেছে। তাই একুশের ভোটের আগে তাঁকে সরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত দলের সাধারণ কর্মীরা কিছুতেই সহজভাবে মেনে নিতে পারছেন না। রবিবার শুভঙ্কর দত্ত মজুমদারের ছবি দেওয়া হোর্ডিং নিয়ে হেস্টিংসে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখান শয়ে শয়ে দলীয় কর্মীরা। শুভঙ্কর দত্তকে সরিয়ে দেওয়া মানছি না মানবো না। ভারত মাতা কি জয় বলে স্লোগান দিতে থাকে তারা।
বিক্ষোভ সামাল দিতে পুলিশকেও বেশ বেগ পেতে হয়। শেষমেশ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এ নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে বিক্ষোভের আঁচ খানিকটা কমেছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI