অতনু ঘোষ, পূর্ব বর্ধমান ; সোজা হয়ে দাঁড়াতে পারে না। দু টো হাতও স্বাভাবিক নয়।খেটে রোজগার করার শারীরিক ক্ষমতাও নেই বছর ২২ এর এই প্রতিবন্ধী যুবকের। স্বাভাবিক আরো পাঁচটা মানুষের মত নয়। তবু তাঁর জোটেনি প্রতিবন্ধী গাড়ি বা হুইল চেয়ার। ভেঙে পড়া মাটির টিনের ঘরের দাওয়ায় তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন তার বিধবা মাকে নিয়ে রাত কাটান পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের বাসিন্দা শম্ভু ঠাকুর । ইন্দিরা আবাস যোজনায় বা সরকারি প্রকল্পে জোটেনি তার মা পারুল ঠাকুরের ঘর। গত ৪ বছর হলো শম্ভু ঠাকুরের বাবা মারা গেছেন। কিন্তু এখনও পর্যন্ত তার মা বিধবা ভাতা থেকে বঞ্চিত।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে সকল প্রশাসনিক দপ্তরের আবেদন করেও কোনো সুরাহা হয় নি। কোনরকমে মাঠে-ঘাটে শাক “তুলে বাজারে বিক্রি করে তার বিকলাঙ্গ ছেলেকে নিয়ে দিনযাপন করছে পারুল ঠাকুর।
আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে তারা বলেন যে এই মুহূর্তে তাদের একটা ঘরের প্রয়োজন এবং শম্ভু ঠাকুরের একটি প্রতিবন্ধী গাড়ি বা ট্রাইসাইকেল প্রয়োজন এবং সেইসাথে শম্ভু ঠাকুরের মায়ের বিধবা ভাতা ও একটি যেকোনো কাজের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন।
যদি কোনো রাজনৈতিক দল বা স্বেচ্ছাসেবী সংস্থা এবং সরকারের পক্ষ থেকে এই পরিবারটির ওপর দৃষ্টি আকর্ষিত হয় তাহলে হয়তো আগামী দিনে এরা বেঁচে থাকার আশার আলো দেখতে পাবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”