মালদাঃ- এক বধূকে পালিয়ে বিয়ে করার পর তাঁকে মেরে ফেলার অভিযোগ দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে। শুক্রবার সকালে ওই বধূর গলাকাটা দ্বিখন্ডিত দেহ উদ্ধার হয় রেললাইনের ধার থেকে। এলাকার মানুষ খবর দিলে ছুটে আসে রেল পুলিশ। দেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনার পর থেকে অভিযুক্ত দ্বিতীয় স্বামী নিখোঁজ। চাঞ্চল্যকর ঘটনাটি ইংলিশবাজার শহরের কৃষ্ণপল্লী সাবওয়ে গেট সংলগ্ন রেল লাইনের ধার থেকে।
পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম আল্পনা মন্ডল(৪৪)। জানা গেছে, তাঁর প্রথম স্বামীর নাম অরুণ সিংহ। তিনি নারায়নপুরে গ্যাস ফ্যাক্টরিতে কাজ করেন। পুরাতন মালদার স্কুলপাড়া এলাকায় ভাড়া থাকেন তিনি। তাঁর দুই ছেলে। বছর তিনেক আগে আল্পনা পালিয়ে দ্বিতীয় বিয়ে করে। অভিযুক্ত দ্বিতীয় স্বামীর নাম বিপ্লব পাল। সে পেশায় টোটোচালক। শহররের কৃষ্ণপল্লী এলাকায় বিপ্লবের বাড়ি। মৃত আল্পনার প্রথম পক্ষের ছোট ছেলে বিপ্লবকুমার সিংহ অভিযোগ করে বলেন, ‘আমার মাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এই ঘটনায় চিত্তরঞ্জন বাজারের এক দোকানের মালিকও যুক্ত রয়েছে। ওই দোকানে মা কাজ করত এক সময়। ওই মালিকের কথামতো দ্বিতীয় বিয়ে করে মা। আমরা অভিযুক্তদের যথাযথ শাস্তি চাই।’

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”