বাংলা হান্ট ডেক্স; দল পরিচালনার ভার কর্পোরেট কোম্পানির হাতে চলে গিয়েছে। অযোগ্য লোককে বসানো হয়েছে দলের নেতৃত্বে। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে সংসদ ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এমনটাই বললেন দীনেশ ত্রিবেদী। সঙ্গে তিনি বলেন, আপাতত নিজের সঙ্গে নিজে থাকবো। পদত্যাগ করে অনেকটা হালকা লাগছে।
এদিন রাজ্যসভার সদস্যপদ থেকে থেকে ইস্তফা দেওয়ার আগে রাজ্যসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, “দলে এখন দম বন্ধ হয়ে আসছে। আমি আমার মনের কথা শুনছি, আর চুপ করে থাকতে পারছি না।” তিনি যোগ করেন, “যেভাবে বাংলায় কাজ হচ্ছে, তা তিনি মেনে নিতে পারছেন না। তাই এতদিনে তিনি তাঁর অন্তরাত্মার ডাকে সাড়া দিয়েছেন। পাশাপাশি তিনি বলেন মানুষের জন্য কাজ করতে চান তিনি।
সঙ্গে দল পরিচালনা ও দলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘কার সঙ্গে কথা বলবো? কারও কাছে সময় নেই। আর দলের পরিচালনার ভার যখন কর্পোরেট কোম্পানির হাতে চলে যায় তখন কথা বলে লাভ কী? যে রাজনীতির ক – খ জানে না সে আমাদের নেতা হয়ে গিয়েছে’।
বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আপাতত আমি নিজের সঙ্গে নিজে থাকবো। যেমনটা রেলমন্ত্রক ছাড়ার পর ছিলাম। আমার জন্য দেশ বড়। গোটা বিশ্ব এখন ভারতক দেখছে। তার মধ্যে সারাদিন রাজনীতির ময়দানে যে ভাবে গালাগালি দেওয়া হচ্ছে এভাবে দেশ চলে না। ইস্তফা দিয়ে অনেকটা হালকা লাগছে’।
অন্যদিকে সূত্র মারফত খবর, আজই বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। গুজরাটের কোন একটি আসন থেকে রাজ্যসভার প্রার্থী করা হতে পারে তাকে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”