বাংলা হান্ট ডেক্স ; আন্তর্জাতিক মহিলা বিজ্ঞানী দিবস উপলক্ষে এদিন রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটারে সারা বিশ্বের বিজ্ঞানীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলার ছাত্রীদের জন্য “বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি” দেওয়ার কথা জানান তিনি।
এদিন আন্তর্জাতিক মহিলা বিজ্ঞানী দিবস উপলক্ষে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বিজ্ঞান ও গবেষণায় সারা দুনিয়াকে অনেক তাবড় নাম উপহার দিয়েছে বাংলা। প্রত্যেক বিজ্ঞানী ও তাঁদের অবদানের জন্য সারা বিশ্ব গর্বিত।’ ‘বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি’–র ব্যাপারে মুখ্যমন্ত্রী জানান, ‘২০১৭ সাল থেকে শুরু করে প্রতি বছর বিজ্ঞান নিয়ে পাঠরত মেধাবী ছাত্রীরা এই বৃত্তি পায়। প্রত্যেক মাসে তাঁদের ২ হাজার টাকা দেওয়ার পাশাপাশি বইপত্র কেনার জন্য প্রতি বছর আড়াই হাজার টাকা করে টানা ৫ বছর অর্থসাহায্য করে রাজ্য সরকার।’
Named by me, the Bigyani Kanya Medha Britti scheme awards meritorious girl science students every year for excellence. Awardees receive a monthly scholarship of Rs.2000 and a yearly book grant of Rs.2500 for 5 years. (3/4)
— Mamata Banerjee (@MamataOfficial) February 11, 2021
এতদিন শুধু কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাই এই সুবিধা শুধুমাত্র পেতেন। মেধাবী ছাত্রীর পড়াশোনায় যাতে আর্থিক সমস্যা বাধা হয়ে দাঁড়াতে না পারে তার জন্য এই বৃত্তির সুবিধা এবার স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ভাবছে রাজ্য।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্কুল স্তরের বিজ্ঞান বিভাগের ছাত্রীদের বৃত্তি মিললে উপকৃত হবেন প্রচুর পড়ুয়া, যার ফলে বিজ্ঞান নিয়ে চর্চায় উৎসাহ পাবে তাঁরা।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI