অতনু ঘোষ ,পূর্ব বর্ধমান; কয়েকদিন আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান এ জনসভা করে গেছেন। তারপর থেকেই গোটা জেলা জুড়ে তৃণমূল নেতৃত্ব যেন আরো বেশি করে অক্সিজেন পেয়েছে তাদের প্রচারে ও জনসংযোগে।
মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলও পিছিয়ে নেই দলীয় কর্মসূচিতে। প্রতিনিয়ত তারা মেমারি 1 নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরোধিতা করে যাচ্ছে, বিভিন্ন পথসভা, মিটিং ও মিছিলের মাধ্যমে।
এদিন মেমারি 1 নম্বর ব্লকের নিমো 2 অঞ্চলে ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে কৃষি বিল এর বিরোধিতায় পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জি, ব্লক সংখ্যালঘু সেল এর সভাপতি মীর পারভেজ উদ্দিন, ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি প্রলয় পাল, মেমোরি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য কলেজ সরেন, নিমো 2 অঞ্চলের তৃণমূল যুব সভাপতি কৌশিক সিংহ রায় ও অঞ্চলের সংখ্যালঘু সেলের সভাপতি আশফার হোসেন সহ অঞ্চলের সদস্য সদস্যা বৃন্দ ও কর্মীবৃন্দরা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”