আজ কাঁচরাপাড়া পুরসভার উদ্যোগে পাট্টা প্রদান করা হলো। কাঁচরাপাড়া ৪ নম্বর ওয়ার্ডের প্রগতি পল্লীর ৫৪ জন উদ্বাস্তুকে পাট্টা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় স্থানীয় লিচুবাগান অঞ্চলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভা পুর-প্রশাসক সুদামা রায়। পুর-প্রশাসক কমিটির সদস্য মাখন সিনহা, অশোক মন্ডল ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটরা। এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজপুরে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ‘শুবোন্দু অধিকারী’। পুরসভার পক্ষ থেকে বাসিন্দাদের হাতে পাট্টার সাথে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। পাট্টা পেয়ে স্বভাবতই খুশি উদ্বাস্তু পরিবারের সদস্যরা।
এ বিষয়ে বিজপুরে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুবোধ অধিকার করে জানান, ‘ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের জন্য ভাবেন, মানুষের জন্য কাজ করেন, এই পাট্টা প্রদান তারই প্রমাণ’।
পুর-প্রশাসক সুদামা রায় বলেন, মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কাজ চলছে। মানুষকে তার জমির অধিকার ফিরিয়ে দিতে পরে আমি গর্বিত। আগামী দিনেও এই কাজ চলবে। আরো চার-পাঁচ হাজার মানুষ পাট্টা পাবেন’।
দেখুন ভিডিও-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”