বাংলা হান্ট ডেক্স ; বুধবার আলিপুরদুয়ারের সভা থেকে নাম না করে প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বন সহায়ক নিয়োগে দুর্নীতির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির জনসভায় তার জবাব দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,’মুখ্যমন্ত্রী ফোনে বলেছিলেন, জেলায় জেলায় তৃণমূল নেতা-কর্মীদের কোটা দিয়ে দাও।’ বীরভূমের এক নেতাও সহায়ক পদে নিজের লোক ঢোকাতে চেয়েছিলেন, সেকথাও তিনি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন বলে দাবি করেন রাজীব।
এদিন আলিপুরদুয়ারের সভা থেকে মুখ্যমন্ত্রী নাম না করে রাজীবের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মমতা। বলেছেন, বন সহায়কের চাকরিতে কারসাজি করেছে। রাজ্য সরকার তদন্ত করবে। এবার এর পাল্টা হুগলির ধোনেখালির সভা থেকে মমতাকে জবাব দিলেন রাজীব। বলেন, উনি নাম নেননি, আমি নাম নিয়ে বলছি, জেনে রাখুন এই বন সহায়কের নিয়োগ নিরপেক্ষভাবে বোর্ডের হাতে তুলে দিয়েছিলাম। গত বছর ৮ অক্টোবর সকাল ১০টার সময় আপনাকে মেসেজে বলেছিলাম বীরভূমের বড় নেতা আমায় বলছে, বন সহায়কের সব পদ তাঁকে দিতে হবে। আপনি আমায় পাল্টা ফোন করে বলেছিলেন, সব জেলায় জেলায় তৃণমূলের নেতাকর্মীদের কিছু কিছু করে কোটা তুমি দিয়ে দাও। এতদিন মুখ খুলিনি। আজকে আপনার কথার পরিপ্রেক্ষিতে মুখ খুলতে বাধ্য হলাম। ৮ অক্টোবর সকাল ৯টা ৫৮ মিনিটে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল।’ তিনি আরও বলেন ,’তৃণমূলের নেতা-মন্ত্রী থেকে বিধায়কদের সুপারিশ এসেছিল। কালীঘাটও থেকে সুপারিশ এসেছে। সব সুপারিশ যত্ন করে রেখে দিয়েছি। কেঁচো খুঁড়তে কেউটে আপনি বের করছেন।’
রজীব আরো বলেন ‘মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিই বন সহায়ক নিয়োগ করেছেন নভেম্বরের প্রথম সপ্তাহে। ৩০ জানুয়ারি পর্যন্ত আপনার সমস্যা হয়নি। কেন আপনি দল থেকে তাড়িয়ে দেননি? আমি তো ছেড়ে দিয়েছি। আপনি তো তাড়িয়ে দেননি! এমন কোনও শীর্ষ নেতা নেই,যাঁদের দিয়ে মাননীয়া নেত্রী ফোন করাননি। কোন কোন নেতা ফোন করেছিলেন, কী কী করতে চেয়েছিলেন, সব রেকর্ড রয়েছে। আমি যদি খারাপ, চোর, দুর্নীতিগ্রস্ত হই! আমাকে দলে রাখার জন্য এত কষ্ট করলেন কেনো বলে মুখ্যমন্ত্রীকে খোঁচা দেন রাজীব।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”