সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে বসানো হল আরও ২টি স্টেন্ট। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসক দেবী শেঠি ও চিকিৎসক অশ্বিন মেহেতার উপস্থিতিতে প্রক্রিয়া সম্পূর্ণ হয়। সৌরভের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সৌরভের শারীরিক পরীক্ষার ফল মোটের ওপর স্বাভাবিক। তাঁর অবস্থা স্থিতিশীল। স্টেন্ট বসানোর পর কয়েকদিন হাসপাতালেই পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে। তার পর বাড়ি যেতে পারবেন তিনি।
জানুয়ারি মৃদু হৃদরোগে আক্রান্ত হওয়ার পর জানা যায় সৌরভের হৃদযন্ত্রে ৩টি ধমনীতে ব্লকেজ রয়েছে। এর পর একটি ধমনীতে স্টেন্ট বসান চিকিৎসকরা। বাকি ২টি ধমনীতে পরে স্টেন্ট বসানো হবে বলে জানানো হয়েছিল। সেই প্রক্রিয়াই শেষ হল বৃহস্পতিবার। সৌরভের হৃদযন্ত্রে স্টেন্ট বসানোর প্রক্রিয়া তত্ত্বাবধান করতে সকালেই কলকাতায় পৌঁছন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। পরে দেবী শেঠি, অশ্বিন মেহতার, আফতাব খান, চিকিৎসক সপ্তর্ষি বসু ও চিকিৎসক স্বরোজ মণ্ডলের উপস্থিতিতে বসে আরও দুটি স্টেন্ট।
এদিকে সৌরভের অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ ছড়ায় তার ভক্তদের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিকালে হাসপাতালে যান সৌরভকে দেখতে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন