বাংলা হান্ট ডেস্ক ; কৃষি আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার বিধানসভায় তুমুল হট্টগোল।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে পদত্যাগ দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও।
বৃহস্পতিবার কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে বিধানসভায় সরকারের তরফ থেকে একটি প্রস্তাব আনেন পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘আইন বাতিল না করলে পদত্যাগ করে সরকার। কৃষি আইন প্রস্তাবে আমাদের মধ্যে আদর্শগত মতবিরোধ থাকতে পারে, কিন্তু চাষীদের স্বার্থে আসুন এই প্রস্তাবকে সমর্থন করি”। বাম কংগ্রেসের কাছে বিধানসভায় এই আবেদন রাখেন মুখ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, ‘আন্দোলনকারী কৃষকদের দেশদ্রোহী আখ্যা দিলে মানবো না। দিল্লির ঘটনার জন্য পুলিশই দায়ী। কৃষকরা লালকেল্লা দখল করতে গিয়েছিল এটা মানি না। কৃষকরা দিনের-পর-দিন কষ্টের মধ্যে দিয়ে আন্দোলন করছে। পুলিশের অনুমতি নিয়েই তারা দিল্লি অভিযান করেছে। সেই কৃষকদের দেশদ্রোহী খালিস্তানি বলার নিন্দা করছি। কৃষকদের দেশদ্রোহী আখ্যা দিলে দেশের মানুষ রুখে দাঁড়ান। এই তিনটি বিল প্রত্যাহার করুন প্রধানমন্ত্রী। এই ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকুক প্রধানমন্ত্রী। আর আইন বাতিল না করলে পদত্যাগ করুক সরকার’।

গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কৃষক আন্দোলন নিয়ে দিল্লিতে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য এই জোরালো দাবি মুখ্যমন্ত্রীর। তাই এদিন কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহারের দাবি জানায় রাজ্য সরকার। যদিও মমতার বক্তৃতা চলাকালীন বিজেপি বিধায়করা প্রথমে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান এবং পরে ওয়াক আউট করেন। এদিকে বিধানসভার ভিতরে ফের ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন দলের আর এক বিধায়ক মনোজ টিগ্গা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”