মালদা; ২৫ জানুয়ারি: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে সরকার কর্মসূচি চালু করা হয়েছে। যে কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্প, যে সব প্রকল্পের সুবিধা এখনও জনগন পায়নি, বা কোনো ভাবে আটকে আছে, কোনো সমস্যা রয়েছে সেগুলোর যাতে সমাধান হয়, অর্থাৎ জনগনের সাথে জনসংযোগ বাড়ানোর জন্য ভোটের আগে সরকার এই প্রকল্প ঘোষণা করেছে। সরকারের সেই প্রকল্প অনুযায়ী মালদা জেলার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর হাইস্কুলে সোমবার দুয়ারে সরকার কর্মসূচি হয়। সেখানে এক কৃষক নিজের একটি সমস্যা নিয়ে বহু জায়গায় ঘুরেছে কিন্তু কোনো সমাধান হয়নি। জানা গেছে এদিনের এই কর্মসূচিতে ঐ কৃষক সাহায্য পেয়েছেন। জানা গেছে কৃষক বন্ধু এবং বিমা শস্য যোজনার সমস্যায় ভুগছিলেন তিনি। বহুদিন যাবৎ নানা জায়গায় ঘুরেও সমস্যার কোনো সুরাহা হয়নি তার। কিন্তু আজ এই দুয়ারে সরকার কর্মসূচিতে গিয়ে সমাধান পেয়েছেন এয়নটাই জানিয়েছেন তিনি।
উপভোক্তা আযুব আলি জানান, “প্রায় দেড় বছর ধরে কৃষক বন্ধু, এবং শস্য বিমা যোজনার জন্য নানা জায়গায় ঘুরছি আমি। কোথাও কোনো সাহায্য পাইনি। আজ এখানে এসে আমার সমস্যার সমাধান হয়েছে। কাগজপত্র জমা দিয়েছি।”
দৌলতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তফাজ্জল হোক বলেন দুয়ারে সরকারে মানুষের যা অসুবিধা যেমন, ভাতা, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, স্বাস্থ্য সাথী, রুপশ্রী, কন্যাশ্রী ইত্যাদি যে ৬৯ টি প্রকল্প আছে তা অধিকাংশই এখানে সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে। প্রায় লোকের সমস্যার সমাধান হয়ে গেছে কিছু বাকি আছে সেগুলোও আমরা করব। গরিব মানুষের সাথে আমরা ছিলাম,আছি এবং থাকবও। মমতাদির নির্দেশে আমরা কাজ করছি।
সামনে আসছে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আসতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। তার আগে তাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি প্রকল্পকে হাতিয়ার হিসেবে কাজে লাগাতে চাইছে সরকার। তার মধ্যে একটি হলো দুয়ারে সরকার প্রকল্প। এই কর্মসূচি বাস্তবে মানুষের উপর কতটা প্রভাব ফেলবে তা বলবে সময়।
দেখুন ভিডিও-

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI