বাংলা হান্ট ডেক্স ; বিজেপির গোষ্ঠীকোন্দলে বর্ধমানে তুমুল অশান্তি, রীতিমতো রণক্ষেত্র এলাকা। বিজেপির জেলা কার্যালয় দফতর ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপিরই একাংশের বিরুদ্ধে। অভিযোগ, দলে পুরনোরা আর কোনও গুরুত্ব পাচ্ছে না। এমনকী জেলার নেতাদের বিরুদ্ধেও গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে জেলা কার্যলয়ে আগুন, ভাঙচুরের অভিযোগ উঠল। আগুন জ্বালানো হল রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতেও। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়।

সূত্রের খবর, বর্ধমান সদর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ নন্দীর অপসারণের দাবিতে সরব বিজেপির একটি গোষ্ঠী। তাঁদের অভিযোগ, বর্ধমান সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উদ্বোধন করা দলীয় কার্যালয়ে অনৈতিক কাজ হচ্ছে। সেই অভিযোগে বৃহস্পতিবার দুপুরে ওই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিজেপির পুরনো কর্মীরা। বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অভিযোগ, নতুন কর্মীরা ওই দলীয় কার্যালয়ের ছাদ থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইট ছোঁড়ে। বিক্ষোভকারীরাও পালটা ইট ছুঁড়তে থাকে। ভেঙে যায় পার্টি অফিসের জানলা। দলীয় কার্যালয় সংলগ্ন জিটি রোডে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। রাস্তার উপরে দাউদাউ করে জ্বলতে থাকে গাড়িগুলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান (Burdwan) থানার বিশাল পুলিশবাহিনী। লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেওয়া হয়। দমকল অগ্নিকাণ্ড সামাল দেয়।

শুধু বর্ধমানেই নয়, বিজেপির আদি বনাম নব্যের সংঘাতে উত্তেজনা ছড়াল আসানসোলেও। আর তা হল, অরবিন্দ মেনন, বাবুল সুপ্রিয়ের মতো নেতাদের সামনেই। অভিযোগ সেই এক। পুরনোদের গুরুত্ব দেওয়া হচ্ছে না দলে। এমনকী বিক্ষোভ দেখাতে নামিয়ে দেওয়া হল পার্টি অফিসের লোহার শাটারও। যদিও কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় বলেছেন, ক্ষোভ প্রশমণ করা হবে। দলীয় পদে থাকবেন যোগ্যরাই। কিন্তু একের পর এক ঘটনায় যেভাবে বিজেপির গোষ্ঠীকোন্দল সামনে আসছে, তাতে অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের।

স্থানীয় তৃণমূল নেতৃত্বে বক্তব্য, বিজেপির একাংশই বিজেপির জেলা কার্যালয় দফতরে ভাঙচুর করেছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি গুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। নব্য পুরানো বিজেপির দ্বন্দ। পুরোনো বিজেপিরা দলে গুরুত্ব পাচ্ছেনা। এলাকার মানুষ দেখেছেন কী ভাবে ওরা নিজেদের মধ্যে মারপিট করছে।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”