মালদা- প্রথম ধাপে মালদা জেলার ৮ টি কেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। শনিবার প্রথম করোনা ভ্যাকসিন দেওয়া হল জেলার ৮ টি কেন্দ্র থেকে। মোট ৮০০ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়া হবে, মালদা মেডিকেল কলেজ হাসপাতাল, কালিয়াচক-৩ নম্বর ব্লকের বেদরাবাদ গ্রামীণ হাসপাতাল, কালিয়াচক-১ নম্বর ব্লকের সিলামপুর গ্রামীণ হাসপাতাল, মানিকচক গ্রামীণ হাসপাতাল,রতুয়া গ্রামীণ হাসপাতাল, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল, চাঁচল মহাকুমা হাসপাতাল ও বামোনগোলা ব্লকের মুদিপুকুর গ্রামীণ হাসপাতাল। প্রতিটি কেন্দ্রে ১০০ জন করে স্বাস্থ্য কর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। শনিবার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাত তলায় পর্যবেক্ষণ কক্ষে টিকাকরণ কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজষি মিত্র, মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল ব্যানার্জি, মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা। এই বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল ব্যানার্জি জানান, আজ মোট ১০০ জনকে এই টিকা দেওয়া হয়। এখনো পর্যন্ত প্রায় তিন হাজার টিকাকরণের নামের তালিকা তৈরি করা হয়েছে।
অন্যদিকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথম করোনা ভ্যাকসিন নেওয়ার পর নার্স কৃষ্ণা মন্ডল জানান খুব ভালো লাগছে।
দেখুন ভিডিও-

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI