কলকাতা: তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কেডি সিংহকে গ্রেফতার করল ইডি (ED)। বুধবারই তাঁকে দিল্লির আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

আজই দিল্লি থেকে গ্রেফতার করা হয় অ্যালকেমিস্টের কর্ণধারকে। বেআইনি আর্থিক লেনদেন মামলায় গ্রেফতার তাঁকে। আজই তাঁকে আদালতে তোলার হবে বলে জানা গিয়েছে। ইডি-র দাবি, অ্যালকেমিস্টের নামে কোটি কোটি টাকা বাজার থেকে তুলে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল ও আজ ইডি-র সদর দফতরে ডাকা হয় তৃণমূলের প্রাক্তন সাংসদ কে ডি সিংহকে। ইডি-র দাবি, তদন্তে সহযোগিতা না করায়, শেষপর্যন্ত তাঁকে হেফাজতে নেয় ইডি। ইডি আধিকারিকরা জানাচ্ছেন, একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

কে ডি সিংহের গ্রেফতারি প্রসঙ্গে সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘কে ডি সিংহের গ্রেফতার হওয়া স্বাভাবিক। আইনত এটি ন্যায্য। আগে করা উচিত ছিল। দ্রুত করা উচিত ছিল। তদন্ত দ্রুত সম্পন্ন করে গরীব মানুষের টাকা উদ্ধারের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হোক।’ তিনি আরও বলেন, ‘যাঁরা উপকৃত হয়েছেন তাঁদের সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করা হোক, এই দাবি নিয়েই আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সেই দাবিই আমরা ফের তুলছি।’

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”