বাংলা হান্ট ডেস্ক ; সিরিয়ায় পর পর বিমান হানা। একবার দুবার নয়, গত ৪৮ ঘণ্টায় ১৩০ বার বিমান হানা সিরিয়ায়। গুঁড়িয়ে দেওয়া হল একাধিক জঙ্গি ঘাঁটি। এখনও পর্যন্ত ১২ জন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। Syrian Observatory for Human Rights জানিয়েছে, ISIS-এর একাধিক ঘাঁটিতে রুশ বিমান হামলা চালিয়েছে। আইএসআইএস-এর জঙ্গিরা সিরিয়া সেনার একাধিক ঘাঁটি দখলে রেখেছিল। সেইসব ঘাঁটিগুলিকে জঙ্গিমুক্ত করতেই এই বিমান হানা বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, সিরিয়ার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় সেনার উপর হামলা করেছিল আইসিস জঙ্গিরা। একের পর এক এলাকা দখল করেছিল তারা। এবার সেই সব এলাকা জঙ্গিমুক্ত করতে রুশি বিমান হামল চালিয়েছে। বিমান হানায় একাধিক জঙ্গি ঘাঁটি কার্যত ধূলিস্যাত্ হয়েছে। বিমান হানার পর থেকেই সেনা ঘাঁটিগুলি ছেড়ে পালাতে শুরু করে আইসিস জঙ্গিরা। Syrian Observatory for Human Rights-এর তরফে জানানো হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ১৩০ বার বিমান হানা হয়েছে। সিরিয়ার সেনাও একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা করেছে। সিরিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ১৯ জন সেনা জওয়ানের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।


ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI