অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন আইপিএলে দারুণ পারফর্ম করা টি নটরাজন। সাদা জার্সি পরে নিজের অনুভুতির কথা জানালেন নটরাজন। টুইটারে তিনি লেখেন, “এটা আমার কাছে গর্বের মুহূর্ত। আমি পরের চ্যালেঞ্জ নিতে তৈরি।’’
আইপিএলে দারুণ পারফর্ম করায় অস্ট্রেলিয়া সফরে নেট বোলার হিসেবে জায়গা পেয়েছিলেন তিনি। এরপর শুরু হয় তাঁর স্বপ্নের যাত্রা। চোটের কারণে অন্য বোলাররা দেশে ফিরে আসায় টি২০ ও ওয়ানডেতে সুযোগ পান তিনি। সুযোগ পেয়েই নিজের জাত চেনান নটরাজন। চারটি একদিনের ম্যাচে আটটি উইকেট পান তিনি। একদিনের সিরিজের পরও নেট বোলার হিসেবে অজিঙ্কা রাহানেদের দলের সঙ্গে থেকে যান তিনি। প্রথম টেস্টে মহম্মদ শামি আর তারপর দ্বিতীয় টেস্টে উমেশ যাদব চোট পাওয়ায় এবার নটরাজনের সামনে সুযোগ এসেছে টেস্ট ক্রিকেটেও নিজেকে প্রমাণ করার।
তবে দলে এলেও সিডনি টেস্টে তাঁর অভিষেক নাও হতে পারে। উমেশের পরিবর্ত হিসেবে শার্দূল ঠাকুরকে খেলান হতে পারে। কারণ, নটরাজনের তুলনায় শার্দূলের অভিজ্ঞতা কিছুটা বেশী। চার ম্যাচের এই সিরিজে অস্ট্রেলিয়া ও ভারত উভয় দলই একটা করে ম্যাচ জিতেছে। ফলে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা সিডনি টেস্টে জিততে পারলে শেষ টেস্টের আগে সুবিধাজনক জায়গায় থাকবে ভারত।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”