মুর্শিদাবাদ; পঞ্চায়েতের উপপ্রধান ও এক অস্থায়ী কর্মীর যোগসাজশে মুর্শিদাবাদে ১০০ দিনের কাজ প্রকল্পের লাখ লাখ টাকা ঢুকছে বাংলাদেশি নাগরিকদের আ্যকাউন্টে। আর সেই টাকা আত্মসাৎ করছে পঞ্চায়েতের ওই উপপ্রধান ও অস্থায়ী কর্মী ৷ এই চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের নবগ্রামের তৃণমূল পরিচালিত গুড়া-পাশলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও এক অস্থায়ী পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে । দুই অভিযুক্তের বিরুদ্ধে নবগ্রাম থানায় এফআইআর দায়ের করেছেন নবগ্রামের বিডিও পঙ্কজ দাস ।

কংগ্রেসের ব্লক সভাপতি মীর বাদাম আলির অভিযোগ, ১০০ দিনের কাজের বরাদ্দ টাকায় নির্মিত ইকো পার্কের কাজে কয়েক লাখ টাকার দুর্নীতি হয়েছে ৷ অভিযুক্ত বর্তমান উপপ্রধান সামসুল আরফিন ও পঞ্চায়েতের অস্থায়ী কর্মী সাফিকুল ইসলাম প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারে শতাধিক বাংলাদেশি নাগরিকের নামে জব কার্ড ও ব্যাঙ্ক আ্যকাউন্ট খুলে ১০০ দিনের মজুরির টাকা পাইয়ে দিয়েছে । বাংলাদেশি নাগরিকদের অনেকেই অভিযুক্তদের আত্মীয় বলে অভিযোগ । পরে মজুরির টাকা বাংলাদেশিদের এটিএম কার্ড দিয়ে তুলে উপপ্রধান ও অস্থায়ী কর্মী আত্মসাৎ করেছে বলে অভিযোগ। তিনি আরো অভিযোগ করে বলেন, দুই অভিযুক্তের বিরুদ্ধে নবগ্রাম থানায় এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু অভিযোগ পাওয়া পরেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।


ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI