বাংলা হাট ডেস্ক ; কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে দিল্লি-হরিয়ানা সীমান্তে আন্দোলন করছেন হাজার হাজার কৃষক। সরকার সবরকম ভাবে চেষ্টা করেও দিল্লি-হরিয়ানা সীমান্তের কৃষক বিক্ষোভ এখনও মেটাতে পারেনি কেন্দ্র। এরই মধ্যে অস্বস্তি বাড়াল বিজেপির, মধ্যপ্রদেশে প্রায় শ’দেড়েক কৃষক প্রতারিত হলো বেসরকারি সংস্থার কাছে । এই কৃষকরা সরকারি মান্ডির বাইরে নিজেদের মতো বেসরকারি সংস্থার কাছে ফসল বিক্রি করেছিলেন। কিন্তু পরে দেখা যায় ওই সংস্থা ভুয়ো। এবং ফসলের দাম বাবদ যে চেক কৃষকরা পেয়েছিলেন, সেটিও অকেজো।
In one of the biggest cases of farm fraud, farmers from MP Agriculture Minister @KamalPatelBJP & @ChouhanShivraj home districts Harda&Sehore, were allegedly cheated by traders #FarmersProtest allege they ran away with a farm crop worth more than Rs 5-6 crore #FarmersBill pic.twitter.com/zlY3fcv4g3
— Anurag Dwary (@Anurag_Dwary) December 30, 2020
কয়েকদিন আগে মধ্যপ্রদেশ সরকার সরকারি মান্ডির বাইরে থেকে ফসল কেনার নিয়ম অনেকটা শিথিল করে। ফলে সে রাজ্যে মান্ডি থেকে লাইসেন্স পাওয়া ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কিনতে পারে। ফসলের দাম সংক্রান্ত চুক্তিও সরাসরি কৃষকদের সঙ্গেই করতে পারে তারা। এই নতুন পদ্ধতি কার্যত কেন্দ্রের প্রস্তাবিত কৃষি আইনের মতোই। মধ্যপ্রদেশ সরকারের এই নতুন নিয়ম অনুযায়ীই শেহর, হারদা এবং হোসাঙ্গাবাদের প্রায় শ’দেড়েক কৃষক একটি সংস্থার কাছে পৃথক চুক্তি করে ফসল বিক্রি করেন। ওই সংস্থার কাছে মান্ডির লাইসেন্সও ছিল। কিন্তু পরে দেখা যায়, যে সংস্থাটি ফসল কিনেছিল তাদের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ। শুধু তাই নয়, সরকারি মান্ডিতে তাঁদের নাম পর্যন্ত নথিভুক্ত নেই। আর সংস্থাটির তরফে যে চেক ফসলের দাম বাবদ দেওয়া হয়েছিল সেগুলিও বাউন্স করেছে। সব মিলিয়ে কৃষকরা প্রায় ৫-৬ কোটি টাকা প্রতারিত হয়েছেন। অস্বস্তি আরও বেড়েছে এই ঘটনাগুলি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কৃষিমন্ত্রী কমল প্যাটেলের নিজের জেলায় ঘটেছে। এই ঘটনায় 22 জন কৃষক ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তারপর এই ঘটনা প্রকাশ্যে আসে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”