দিল্লিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। CAA সমর্থনকারী ও বিরোধীদের সংঘর্ষের জেরে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ -এ। আর আহতের সংখ্যাও প্রচুর। আহতরা অনেকেই দিল্লির বিভিন্ন হাসপাতাল গুলোতে ভর্তি আছেন। হাসপাতাল গুলি সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবারও এক ধাক্কায় ৭ জনের জনের মৃত্যু হয়েছে।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে সকলকে শান্তি বজায় রাখার আবেদন করেছেন। জানা গেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও অশান্ত এলাকাগুলো পরিদর্শন করবেন। বুধবার রাত থেকে এখনো পর্যন্ত কোনো অশান্তির ঘটনা ঘটেনি। দিল্লি সরকার ইতিমধ্যেই নিহত ও আহতদের আর্থিক ক্ষতি পূরণের কথা ঘোষণা করেছেন। জানা গিয়েছে নিহতদের ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এদিকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। এবং বাইরে থেকে যাতে কেউ ঢুকে আবার পরিস্থিতি উত্তপ্ত করতে না পারে এ বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”