বাংলা হান্ট ডেক্স; শালিমার স্টেশনের বাইরে শুটআউট। বিকেল পাঁচটা নাগাদ খুব সামনে থেকে মাথায় গুলি করে খুন করা হয় যুব তৃণমূল নেতাকে। জখম এক তৃণমূলকর্মীও। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন তৃণমূল কর্মীরা। বাইকে আগুন ও দোকানে ভাঙচুর করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, হাওড়া বি গার্ডেন এলাকার বাসিন্দা ধর্মেন্দ্র সিং তৃণমূল করতেন। কোনও পদে না থাকলেও এলাকায় যুবনেতা হিসেবেই পরিচিত তিনি। প্রোমোটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ধর্মেন্দ্র। এদিন সেই কাজ সেরেই বাড়ি ফিরছিলেন তিনি। তখনই এই ঘটনা ঘটে। তবে কি কারণে খুন তা এখনো জানা যায়নি। ঘটনা তদন্তে নেমেছে হাওড়া থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শালিমার স্টেশনের বাইরে তিন নম্বর গেটের কাছে বাইকে চেপে ওভারব্রিজে উঠছিলেন ধর্মেন্দ্র। অন্য এক যুবকের বাইকে ছিলেন তিনি। দুটি বাইক তাঁদের অনুসরণ করছিল। ওভারব্রিজে ওঠার মুখে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ধর্মেন্দ্রকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”