জয়দীপ মৈত্র, বিশেষ প্রতিবেদনঃ ২৫ শে ডিসেম্বর তথা বড়দিন উপলক্ষে শুক্রবার রাতে মালদা শহরের ফোয়ারা মোড়ের আলোর রোশনাই এর মধ্য দিয়ে ও জাতি ধর্ম নির্বিশেষে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। প্রসঙ্গত, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর উদ্যোগে এবং ইংরেজ বাজার শহর তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর পরিচালনায় পবিত্র বড়দিন উপলক্ষে ফোয়ারা মোড়ে এক বিরাট সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাস, ইংরেজ বাজার শহর তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাপতি অরিজিৎ দাস, এছাড়াও প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেদু নারায়ণ চৌধুরী, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস ও মালদা জেলা জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক সাজু দেওয়ান,ও জিয়াউল মমিন সহ আরো অন্যান্যরা।

এবছর করোনা মহামারীর জন্য সারা পৃথিবী সহ দেশজুড়ে এক প্রবল সংকটের মধ্য দিয়ে সকলেই চলেছেন, কিন্তু তারই মাঝে মালদা শহরের সকল মানুষদের আনন্দ দিতে ও মন ভালো রাখার নিরিখে শুক্রবার ২৫ শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আবেগপ্রবণ মুহূর্তের আনন্দ দিতেই জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাসের উদ্যোগে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে প্রচুর মানুষের সমাগম ঘটে ছিল রাতে সান্তাক্লজ এর টুপি পড়ে অথবা সান্তাক্লজের পোশাকের বেশে আবাল-বৃদ্ধ-বণিতার সমাগম ঘটে ছিল চোখে পড়ার মতন। আর তা বলাই বাহুল্য করোনা অতিমারির ভয় দূরে সরিয়ে রেখে মালদা শহরের মানুষরা বড়দিন উপলক্ষে আনন্দ আবেগপ্রবণ মুহুর্ত কাটানোর জন্য অনুষ্ঠানের মধুর গানের মধ্য দিয়েই বড়দিনের রাত উপভোগ করার পাশাপাশি আলোর রোশনাই এর ছটায় গা ভাসিয়ে দিনটি কাটালেন। পাশাপাশি বরাবরই ভালো কাজ সহ মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন কর্মকাণ্ডের কথা মালদার জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাসের নাম সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে। এই বছরও ২৫ শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে মালদা শহরের বাসিন্দাদের আনন্দের পরিবেশ উপহার দিতে কৃষ্ণ দাসের এই উদ্যোগ যা সকলেই সাধুবাদ জানিয়েছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”