বাংলা হান্ট ডেস্ক; বিধানসভা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। যত কান্ড যেন পূর্ব মেদিনীপুরেই। বিজেপিতে যোগদানের পর ঘরের মাঠ কাঁথিতে প্রথম রাজনৈতিক সভা শুভেন্দুর। এদিন কাঁথিতে পাঁচ কিমি রোড শো করলেন শুভেন্দু। আর সেই রোড শো থেকে নয়া স্লোগান দিলেন শুভেন্দু। হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে। রোড শো থেকেই তিনি বললেন, প্রেমের ঠাকুর শ্রীচৈতন্যদেবের কথা স্মরণ করেই এই স্লোগান। সেইসঙ্গে তিনি প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বললেন, “আমাকে কাঁথিতে আটকে রাখা যাবে না। এবার গোটা রাজ্যজুড়ে প্রচার করব। আব কি বার ২০০ পার।”

গতকাল কাঁথিতে বিশাল মিছিল ও জনসভা করে শুভেন্দু তথা অধিকারী পরিবারকে বার্তা দিয়েছিল তৃণমূল। সাংসদ সৌগত রায় এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম শুভেন্দুকে বিশ্বাসঘাতক, গদ্দার বলে আক্রমণ করেন। তাঁর পরিবারকেও আক্রমণ করেন। এদিন পাল্টা রোড শো করে শুভেন্দু দেখিয়ে দিলেন, তিনি যতই দল বদল করুন না কেন, মানুষের সমর্থন রয়েছে তাঁর উপর। এদিনের কর্মী-সমর্থকদের ভিড়ই তার প্রমাণ বলে দাবি করেন শুভেন্দু। তাঁকে এবং তাঁর পরিবারকে আক্রমণের জবাব দিয়ে তিনি বলেন, “ মেদিনীপুরে বিশ্বাসঘাতকের জন্ম হয় না, ৩৫ টা সিটেই হারাবো। যত আক্রমণ করবেন তত মানুষের সমর্থন বাড়বে।”

শুভেন্দু এদিন ফিরহাদকে কটাক্ষ করে বলেন, “উনি এখানে কুৎসা করতে এসেছিলেন। একসময় কলকাতাকে মিনি পাকিস্তান বলা মন্ত্রী এখন আমার কুৎসা করছেন।” সৌগত কে তোপ দেগে বলেন “১৯৯৮ সালে দক্ষিণ কলকাতায় কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কী কী বলে আক্রমণ করেছিলেন উনি, সেটা বলতে পারব না।” নিজেকে একজন সাধারণ বিজেপি কর্মী হিসাবে দাবি করে শুভেন্দুর দাবি, “বিশ্বের বৃহত্তম দলের সদস্য আমি। দল যেখানে যে কর্মসূচি দেবে সেটাই করব। গোটা রাজ্যে প্রচারে যাব। আমাকে মেদিনীপুরে আটকে রাখা যাবে না। বিজেপি এই বার ২০০ আসন পার করবে বলে দাবি করেন তিনি।”


৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন