বাংলা হান্ট ডেস্ক ; হালিশহরে বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে খুন। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত হয়েছেন আরো ২ জন বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, তাদের কর্মীকে পরিকল্পনামাফিক পিটিয়ে খুন করেছে তৃণমূল। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

স্থানীয় সূত্রে খবর, মৃত বিজেপি কর্মীর নাম সৈকত ভাওয়াল। বিজেপি বুথ সভাপতি ছিলেন তিনি। শনিবার সন্ধ্যায় হালিসহরের বলদেঘাটা এলাকায় বিজেপির ‘গৃহসম্পর্ক’ অভিযান চলছিল। সেই সময় বারেন্দ্র গলি এলাকায় দশ-বারোটি বাইকে করে দুষ্কৃতীরা এসে বেধড়ক মারধর শুরু করে বিজেপি কর্মীদের ওপর। সেই সময় সৈকতকে মাটিতে ফেলে বেধড়ক পেটাতে থাকে তারা। বেধড়ক মারে আহত হন সৈকত-সহ আরো দুইজন জন। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যাণীর JNM হাসপাতালে। সেখানে বিজেপি বুথ সভাপতি সৈকত ভাওয়ালকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের চিকিৎসা চলছে।

এদিকে ঘটনার পর তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান মুকুল পুত্র বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। তিনি বলেন, পরিকল্পনামাফিক খুন করা হয়েছে, বদলা নিতে গিয়ে আরও একটা মায়ের কোল খালি করার কথা আমি বলবো না। তবে বদলা হবেই। বাংলায় যার কোল খালি হয়েছে সে ছেড়ে দেবে না”। এই ঘটনার পরেই টুইট করেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়।
पश्चिम बंगाल में #TMC का राजनीतिक आतंक जारी है। हलिसहर के वार्ड नंबर 6 और 9 में इन #TMC गुंडों ने हमला कर के 6 भाजपा कार्यकर्ताओं को घायल कर दिया। घायल सैकत भोवाल ने दम तोड़ दिया और खलानी दास की हालत अभी गंभीर हैं।#MamataDahaFail#MamataKillsDemocracy pic.twitter.com/4EoWbBUCtT
— Kailash Vijayvargiya (@KailashOnline) December 12, 2020
বিজেপির বক্তব্য, “তৃণমূলের সন্ত্রাসে এলাকার মানুষ ফুঁসছে। যারা এই খুনের ঘটনায় জড়িত তারা এলাকারই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। এরপর জনরোষ তাদের উপর আছড়ে পড়লে বিজেপির আর কিছু করার থাকবে না”।
যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, রাজনৈতিক নয় ব্যক্তিগত কারণেই খুন হয়েছেন ওই বিজেপি কর্মী। বিজেপি এই ঘটনাকে শুধুই রাজনৈতিক রংঙ লাগানোর চেষ্টা করছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”