বাংলা হান্ট ডেস্ক ; জেলে বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। সুত্রে খবর, ওই চিঠিতে বিভিন্ন রাজনৈতিক দলের ৬ জন প্রভাবশালী নাম রয়েছে। সারদা-কর্তা সুদীপ্ত সেনের অভিযোগ ওই ৬ ব্যক্তি তার কাছ থেকে নানা সময়ে মোটা টাকা নিয়েছে। এই প্রথম জেল থেকে সুবিধাভোগীদের নাম দিয়ে চিঠি দিলেন সুদীপ্ত সেন।
প্রেসিডেন্সি জেল থেকে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যের একাধিক রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন সারদা কর্তা। কে নেই সেই তালিকায়, রাজ্য রাজনীতিতে যিনি এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চায় সেই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মুকুল রায়, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরির নামও রয়েছে চিঠিতে।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, সারদা চিটফান্ডের ব্যবসা চালানোর জন্য কাকে কত টাকা দিতে হয়েছে। সেখানে তিনি লিখেছেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে ৬ কোটি টাকা দেওয়া হয়েছে। ৯ কোটি টাকা দেওয়া হয়েছে বিধানসভায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে ২ কোটি টাকা দেওয়া হয়েছে। সুদীপ্ত সেনের অভিযোগের তালিকায় রয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরিও। তিনি নাকি ৬ কোটি টাকা নিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন সুদীপ্ত।
দিন কয়েক আগে সারোদা চিটফান্ড কাণ্ডের তদন্তে সিবিআই এর হাতে এসেছিল একটি অডিও ক্লিপ। সেই অডিও ক্লিপে রয়েছে একাধিক ব্যক্তির কণ্ঠস্বর। ফলে ভোটের আগে রাজ্য রাজনীতি সারদা-কাণ্ড আবার ভেসে উঠলো বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”