রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ জেলার সাগরদীঘিতে সাতটি চোরাই টোটো সহ গ্রেফতার এক ব্যক্তি। বৃহস্পতিবার রাত্রে সাগরদিঘী থানার পুলিশ আনসারুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার বাড়ি থেকে সাতটি টোটো উদ্ধার করে। পুলিশ সুত্রে জানা যায় বেশ কিছুদিন আগে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় যাত্রী সেজে রাত্রে বেলায় টোটো তে চেপে ফাঁকা জায়গা দেখে টোটো চালককে ভয় দেখিয়ে টোটো ছিনতাই করতো। এই ধরনের ঘটনায় সাগরদীঘি সহ জেলার বিভিন্ন থানায় লিখিত অভিযোগ দায়ের করে টোটো চালকেরা। সাগরদীঘি থানার পুলিশ তদন্তে নেমে সাগরদিঘী চারগাছি এলাকা থেকে সেলিম চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার বাড়ি থেকে পাঁচটি চোরাই টোটো উদ্ধার হয়। তদন্তের সার্থে সেলিম চৌধুরীকে জঙ্গীপুর মহকুমা আদালতের কাছে থেকে পুলিশি হেফাজতের আবেদন করে পুলিশি হেফাজতে নেয় সাগরদিঘী থানার পুলিশ । ধৃত সেলিম চৌধুরী কে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাত্রে সাগরদীঘির জগদল থেকে আনসারুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে আরও সাতটি চোরাই টোটো উদ্ধার হয়। এখন পর্যন্ত সাগরদিঘী থানার পুলিশ এই ঘটনার তদন্তে মোট দুজনকে গ্রেপ্তার করে বারোটি টোটো উদ্ধার করে। শুক্রবার ধৃতকে আদালতে পাঠায় পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”