বালুরঘাট ; মালদা থেকে বালুরঘাট পর্যন্ত চলাচলকারী গৌড় লিংক এক্সপ্রেস ট্রেনটি বাতিলের নির্দেশিকার জেরে রেল দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারা।
বালুরঘাট রেল স্টেশন সুত্রে জানা গিয়েছে, গত ৭ আগস্ট রেল দপ্তর এক নির্দেশিকা জারি করে দেশের বেশ কিছু ট্রেনকে বাতিল করার কথা বলা হয়েছে । ওই নির্দেশিকার বালুরঘাট থেকে কলকাতা সরাসরি সংযোগকারি সাতটি কোচের গৌড় লিংক এক্সপ্রেস ট্রেন টিও বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। আর এই বাতিলের নির্দেশিকাকে ঘিরেই আরো একবার রেলের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা বাসি ।
এরপাশাপাশি বিশেষ করে গৌড় লিংক এক্সপ্রেস টি শুধু চালু রাখার ব্যাপার নয়, মালদা থেকে বালুরঘাট পর্যন্ত বিদ্যুতায়নের কাজও দ্রুত সম্পন্ন করার দাবীতেই এবারে আন্দোলনের প্রস্তুতি শুরু করছে দক্ষিণ দিনাজপুর। কারণ হিসেবে রেল বোর্ডের এই নির্দেশকার পেছনে দেখানো হয়েছে বালুরঘাট পর্যন্ত বিদ্যুতায়নের কাজ না হবার যুক্তি।। আর এমন ঘটনা জানাজানি হতেই হতবাক দক্ষিণ দিনাজপুরের জেলাবাসি।তাই করোনা আবহেও জোর লড়াইয়ে নামতে চাইছে বাসিন্দারা।
প্রসঙ্গত, স্বাধীনতার দীর্ঘ ৬৩ বছর পর অনেক আন্দোলনের মধ্যমে দক্ষিন দিনাজপুর জেলা ভারতের রেল মানচিত্রে ঠাই পেয়েছে। সকালে তেভাগা এক্সপ্রেস, বিকেলে গৌড়লিংক এক্সপ্রেসই কলকাতার সঙ্গে একমাত্র যোগাযোগের মাধ্যম বালুরঘাটর। এই ট্রেনগুলির পরিকাঠামো উন্নয়নের দাবি করলেও, এই ট্রেনগুলির সময়সূচি পরিবর্তন চায়না জেলাবাসি। তবে আগে সপ্তাহে দুদিন চলাচল করা হাওড়া এক্সপ্রেসকে দৈনিক করতে দীর্ঘদিন ধরে দাবি জানাচ্চিল বালুরঘাট। ওই ট্রেনটি সপ্তাহে ৫ দিন করে দেওয়া হলেও ,তার বাস্তবায়ন কিন্তু সেভাবে নজরে আসেনি।বিষেষ করে ট্রেনটির হাওড়া থেকে সকালে ছাড়ার বদলে রাত্রিতে করার দাবি দীর্ঘ দিনের।
এরইমধ্যে বালুরঘাট থেকে গৌড় লিংক এক্সপ্রেস টি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। তাব গত ৭ আগস্ট এর রেল বোর্ডের নির্দেশিকা অনুযায়ী বালুরঘাট থেকে ৭ কোচের গৌড় লিঙ্ক এক্সপ্রেস টি চলাচল বন্ধ করে দেওয়ার কথা বলা হলেও , শিয়ালদা থেকে মালদা টাউন স্টেশন পর্যন্ত গৌড় এক্সপ্রেস চালু থাকছে। জানা গেছে অত্যাধুনিক মানের ২২ বগি যুক্ত হবার কারণে এবং সেটিকে আগের মত ভাগ করা কার্যত সম্ভব নয়, তার জন্যই লিংক ট্রেন টি বাতিল করা হয়েছে। এর পাশাপাশি ট্রেনটি শিয়ালদা থেকে মালদা পর্যন্ত বিদ্যুতের সাহায্যে চলাচল করবে। কিন্তু মালদা থেকে বালুরঘাট মাত্র ৮৭ কিমি পর্যন্ত যেহেতু বিদ্যুতায়নের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। সে কারণে এই বালুরঘাট পর্যন্ত গৌড় লিংক এক্সপ্রেসটি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে রেল সুত্রে জানা গেছে। আর গৌড় লিংক এক্সপ্রেস এর মত জেলার আবেগ তাড়িত এমন ট্রেনকে বাতিল করে দেবার ঘটনায় ফের একবার ক্ষুব্ধ হয়ে উঠেছে দক্ষিণ দিনাজপুর। বারবার বালুরঘাটের সাথেই এমন রেল বঞ্চনা কেন করা হয়, এই প্রশ্নেই ক্ষুদ্ধ বালুরঘাট।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”