মালদা, ১১ অক্টোবর ; ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাথমিক স্কুলের এক শিক্ষককে স্ত্রীকে বাড়ির সামনে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্থানীয় এক দুষ্কৃতী ও তার দলবলের বিরুদ্ধে। অল্পের জন্য ওই গৃহবধূ প্রাণে বেঁচে গিয়েছেন । ওই গৃহবধূর গায়ে গুলি না লাগলেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের চিৎকার-চেঁচামেচিতে পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় হামলাকারী দুষ্কৃতী ও তার দলবল । শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মোত্তর গ্রামে । পুরো ঘটনার ব্যাপারে হামলাকারী আবু বক্কার ও তার দলবলের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আতঙ্কিত ওই গৃহবধূ রহিমা খাতুন (৩৩) । এই ঘটনার পর দুষ্কৃতীদের হুমকিতে রীতিমতো ঘরছাড়া হয়ে পড়েছেন ওই গৃহবধূ ও তার পরিবার। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”