বালুরঘাট, ৩ অক্টোবর ; বাইক ও মারুতির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ আরোহীর। আহত আর ও ৩। ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার বালুরঘাট থানার মালঞ্চা এলাকায় হিলি কলকাতা ৫১২ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার পর এলাকায় এই নিয়ে যথেষ্টই চঞ্চল্য ছড়ায়।
পুলিশ জানিয়েছে গতকাল গভীর রাতে মালঞ্চা এলাকার হিমঘরের কাছে একটি বাইক ও মারুতি মুখোমুখি সংঘর্ষ ঘটে। সেই ঘটনায় মারুতি উল্টে যায় নয়নজুলিতে এবং তার নিচে চাপা পড়ে বাইকটিও। এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটর বাইকের দুই আরোহীর। পাশাপাশি মারুতির আরো দুজন আরোহী গুরুতর জখম হয় বলে জানা গেছে। তাদের বালুরঘাট জেলা হাসপাতালে স্থানিওরা উদ্ধার করে নিয়ে গিয়ে ভর্তি করে বলে জানা গেছে। ঘটনার পরেই বালুরঘাট থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি কে উদ্ধার করার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদের পরিচয় জানবার জন্য বালুরঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।অপরদিকে স্থানিও সুত্রে জানা গেছে মোটর বাইকটি বালুরঘাট থেকে হিলির দিকে যাচ্ছিল আর মারুতিটি হিলির দিক থেকে বালুরঘাটের দিকে আসছিল। কিন্তু জাতীয় সড়কের মত অত বড় চওড়া রাস্তায় পরষ্পর বিপরিত মুখী দুই গাড়ি কি ভাবে এত বীভৎস ভাবে দুর্ঘটনার কবলে পড়ল তা ভেবে পাচ্ছে না স্থানিও প্রত্যক্ষদর্শীরা।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন