রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল থাকায় তা মেরামত শুরু হওয়ার পাশাপাশি এলাকার জল নিকাশের জন্য তৈরি হওয়া কংক্রিট নিকাশি নালা কয়েকদিনের মধ্যেই হুরমুড়িয়ে ভেঙে পড়ায় শনিবার দয়ানগর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায় মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির অধীন ভগবানগোলা তিন নম্বর পঞ্চায়েতের দয়ানগর এলাকা থেকে সাহেবনগর যাওয়ার কয়েকশো মিটার রাস্তার অবস্থা বেহাল থাকায় সপ্তাহ খানেক আগে নতুন রাস্তা তৈরির কাজ শুরু হয়।সেই কাজ সমাপ্ত হওয়ার আগেই নির্মীয়মান রাস্তার পাশের নিকাশি নালা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতে মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।নিম্নমানের সামগ্রী দিয়ে ওই রাস্তা ও তার সংলগ্ন নিকাশি নালা দায়সারা ভাবে শুরু করায় এই পরিণতি বলে এলাকাবাসী জানান।ইঞ্জিনিয়ার সহ অন্যান্যদের ঘাড়ে দায় চাপিয়ে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ যাবতীয় ভিত্তিহীন বলে জানান ভগবানগোলা ১ নম্বর পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন