বালুরঘাট, ২৮ সেপ্টম্বর ; বর্ষা এলেই এক হাটু কাদা টপকে যাতায়াত করতে হয় বাসিন্দাদের। কোন অজপাড়া গাঁ নয়, দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার ১১নম্বর ওয়ার্ড সরাইঘাট মালম এলাকার ঘটনা। অভিযোগ পৌর এলাকা হওয়া সত্বেও দীর্ঘদিন ধরেই অত্যন্ত বেহাল কাঁচা রাস্তা সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের তরফে।এদিকে বর্ষা এলেই অত্যন্ত বেহাল কাঁচা রাস্তার ওপর দিয়ে ট্রাক্টরের দৌরাত্ম্যে চলাচল বন্ধের উপক্রম হয় বাসিন্দাদের। সরাইহাট থেকে মালম হয়ে বটতলী মোড় পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। জানা যায় খারাপ রাস্তার কারণে এলাকার কৃষকরা কৃষিজ পণ্য নিয়ে ঘুরপথে প্রায় কয়েক কিলোমিটার দূর ঢুমসাদিঘি দিয়ে যাতায়াত করতে বাধ্য হন।
স্থানিও বাসিন্দারা জানান বিগত দিনে বছর খানিক আগে সরকারি তরফে একবার রাস্তায় পাথর ফেলা হলেও রাস্তা সংস্করনের বিষয়টি বাস্তবায়িত হয়নি। কতদিনে বেহাল রাস্তা সংস্করণ হবে এবং এলাকাবাসীর নিত্যদিনের দুর্ভোগ মিটবে সে আশাতেই দিন গুনছেন সরাইহাট মালোম এলাকার বাসিন্দারা।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI