বাংলা হান্ট ডেস্ক ;বিজেপির অন্দরে শুরু হল দ্বন্দ্ব। বঙ্গ বিজেপি থেকে একাধিক নেতার নাম উঠে এসেছে কেন্দ্রীয় কমিটিতে। মনে করা হচ্ছে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুকুল রায়, অনুপম হাজরার মত নেতাদের পদ দেওয়া হয়েছে।
অথচ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দীর্ঘদিন বঙ্গ বিজেপির জন্য লড়াই করা রাহুল সিনহাকে।
গতবছরই তৃণমূল থেকে এসেছিলেন অনুপম হাজরা। তিনি হয়ে গেলেন জাতীয় সম্পাদক। মুকুল রায় হলে সর্বভারতীয় সহ-সভাপতি। স্বাভাবিকভাবে দলের এই সিদ্ধান্তে খুশি নন রাহুল সিনহা। তাই এবার প্রকাশ্যেই দলের প্রতি ক্ষোভ উগরে দিলেন তিনি।
এদিন রাহুল সিনহা বলেন,”৪০ বছর ধরে বিজেপির সেবা করেছি। সৈনিক থেকেছি। জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করার পুরস্কার, তৃণমূল কংগ্রেসের নেতা আসছেন, তাই আমাকে সরতে হবে। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না!” এবার তাহলে কী করবেন? ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেবেন? রাহুলবাবুর কথায়,”পার্টি যে পুরস্কার দিল, তার পক্ষে বা বিপক্ষে কিছু বলতে চাই না। যা বলার ১০ থেকে ১২ দিনের মধ্যে বলব। আমার ভবিষ্যত কর্মপন্থা ঠিক করব।”
বাংলায় একুশে বিধানসভা নির্বাচনের আগে যখন বিশেষ গুরুত্ব দিয়ে মুকুল রায়-সহ তিনজনকে পদ দেওয়া হল, তখন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহাকে বাদ পড়তে হল। তাঁকে কেন্দ্রীয় সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হল। রাহুলের এই অপসারণে বঙ্গ বিজেপিতে ফের সিঁদুরে মেঘ দেখা দিয়েছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন