বাংলা হান্ট ডেস্ক ; গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হলো জনপ্রিয় অনলাইন পেমেন্ট অ্যাপ পেটিএম। আপাতত পেটিএম অ্যাপটি গুগল প্লে থেকে ডাউনলোড করা যাবে না। একই সঙ্গে পেটিএম ফার্স্ট গেম ফ্যান্টাসি অ্যাপটিও প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল।
[ আরো পড়ুন-পুজোর আগেই সুখবর! খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত চিড়িয়াখানা ]
দেশের বহু মানুষ অনলাইন টাকা-পয়সা লেনদেনের জন্য ব্যবহার করেন পেটিএম অ্যাপ। শুক্রবার রহস্যজনকভাবে অ্যাপটি প্লে স্টোর থেকে উধাও হয়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে গ্রাহকদের কপালে। যদিও যারা আগে থেকেই এই অ্যাপটি ডাউনলোড করে রেখেছেন, তারা অ্যাপটি ব্যবহার করতে পারছেন। তবে এখনও পেটিএম ফর বিজনেস, পেটিএম মল, পেটিএম মানি-সহ সংস্থার আরও কিছু অ্যাপ গুগল প্লে স্টোরে রয়েছে।
[ আরো পড়ুন- জন্মদিনে শুভেচ্ছা বার্তার বন্যা, এবার দেশবাসীর কাছে বার্থডে গিফট চাইলেন মোদি ]
পেটিএম এর তরফে জানানো হয়েছে, গুগল সাময়িকভাবে তাদের অ্যাপটিকে আপডেট ও ডাউনলোড করতে দিচ্ছে না। তবে খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে বলে দাবি সংস্থার।
Dear Paytm'ers,
Paytm Android app is temporarily unavailable on Google's Play Store for new downloads or updates. It will be back very soon.
All your money is completely safe, and you can continue to enjoy your Paytm app as normal.
— Paytm (@Paytm) September 18, 2020
এদিকে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী নিয়ম ভঙ্গ করায় এই অ্যাপটিকে প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI