বাংলা হান্ট ডেস্ক ; দুর্গাপুজোর দখলদারির নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ দমদমে। চলল গুলি। ঘটনাকে কেন্দ্র করে থমথমে এলাকা। সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। ঘটনাটি ঘটেছে দমদমের সিদ্ধেশ্বরী কালী মন্দির রোড এলাকায়।
[ আরো পড়ুন- চিনের উৎপাত কমাতে শীতকালেও পূর্ব লাদাখে পাহারায় থাকবে সেনা, পৌঁছেছে শীতবস্ত্র ও প্রয়োজনীয় রসদ ]
স্থানীয় সূত্রে খবর, গত কাল মহালয়া ও বিশ্বকর্মা পুজোর পূর্ণ লগ্নে ওই এলাকায় বাটোয়ারা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে খুঁটি পুজোর আয়োজন করা হয়। অভিযোগ, সেই সময় পুজোর দখল নিতে আগের কমিটির লোকজন হামলা করে। গুলিও চলে বলে অভিযোগ। এই ঘটনায় দমদম বিমানবন্দরের নিকটবর্তী এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
[ আরো পড়ুন- জন্মদিনে শুভেচ্ছা বার্তার বন্যা, এবার দেশবাসীর কাছে বার্থডে গিফট চাইলেন মোদি ]
অভিযোগ, দমদম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ওই পুজোর ভার থেকে গত বছরের দিব্যেন্দু গোষ্ঠীকে সরিয়ে দেওয়া হয়। দ্বিতীয় বারের জন্য নতুন পুজো কমিটির দায়িত্ব নিলে গতকাল বিশ্বকর্মা পুজো ও মহালয়া উপলক্ষে তারা খুঁটি পুজোর আয়োজন করে। সেই সময় বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দিব্যেন্দু দত্তের গোষ্ঠীর লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন