বালুরঘাট, ১৮সেপ্টেম্বর- চিকিৎসকের গাফিলতিতে সাপে কাটা এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। প্রতিবাদে হাসপাতাল চত্বরে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন রোগীর পরিবার সহ স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বড়াহার হাসপাতালে ঘটনা। শুক্রবার ঘটনা ঘিরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান উত্তেজিত বাসিন্দারা। মৃত যুবকের নাম ভজন সরকার (২৪)। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্ত পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। এই ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ করেছেন মৃতের পরিবার।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পেশায় অটোচালক ভজন সরকার বিশ্বকর্মা পূজা উপলক্ষে আনন্দ-ফূর্তি করছিলেন। রাতেই ওই এলাকায় তাকে সাপে কামড় দেয় বলে জানা গেছে। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরবর্তীতে ঘটনা প্রকাশ্যে আসায় তাকে বড়াহার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অভিযোগ দীর্ঘ সময় থাকার পরেও চিকিৎসককে ডেকেও তিনি তিনি আসেননি। যার পড়ে মৃত্যু হয় ভজন সরকারের। ঘটনার প্রতিবাদে হাসপাতাল চত্বরে ব্যাপক ভাঙচুর করে উত্তেজিত বাসিন্দারা। এক ছেলে ও এক মেয়ে রেখে ভজন সরকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।
মৃতের দাদা অমিত সরকার, জেঠু তরণী সরকাররা জানিয়েছেন, সাপে কামড়ানোর ঘটনা জানতেই তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও চিকিৎসক সেখানে আসেনি। যার কারণেই অকালে প্রাণ দিতে হলো ভজন সরকারকে। এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”