বাংলা হান্ট ডেস্ক ; পূর্ব লাদাখের ভারত-চিন সীমান্তে ক্রমেই বাড়ছে উত্তেজনা। গত ২০ দিনে তিনবার গুলি চলার ঘটনা ঘটেছে পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্তে। সীমান্তের ওপারে বিশাল পরিমাণে লাল ফৌজও ঘাঁটি গেড়ে বসেছে। আর তাই ভারতও সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে। জানা যাচ্ছে, এবার শীতকালেও প্রচন্ড ঠান্ডায় চিন সীমান্তে পাহারায় থাকবে সেনা।
[ আরো পড়ুন- জন্মদিনে শুভেচ্ছা বার্তার বন্যা, এবার দেশবাসীর কাছে বার্থডে গিফট চাইলেন মোদি ]
সূত্রের খবর, ইতিমধ্যেই ওই স্থানে পৌঁছাতে শুরু করেছে শীতবস্ত্র, প্রয়োজনীয় খাবার দাবার ও আনুষঙ্গিক জিনিসপত্র। চিনুক হেলিকপ্টার করে প্রয়োজনীয় খাবার দাবার, রসদ সেনা শিবির পৌঁছাতে শুরু করেছে। শীতের আগেই প্রয়োজনীয় রসদ জোগাড় করে রাখতে চাইছে সেনা।
সীমান্তে উত্তেজনার মধ্যে পূর্ব লাদাখের চিন সীমান্তের ফরওয়ার্ড লোকসানে বাড়ানো হয়েছে সেনার সংখ্যা। চিনুক হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হয়েছে আমেরিকার তৈরি হালকা উন্নত আমেরিকার হাউৎজার তোফ।
এদিকে এএনআই সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সেনার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, শুধুমাত্র লাদাখ নয়, ভারতের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সমস্ত জায়গায় চিনা সৈন্য মোতায়েন করা হয়েছে। প্রথম সারির পরের সারিগুলিতে একের পর এক সাজানো আছে, কামান ও ভারি অস্ত্রশস্ত্র। এর পাল্টা জবাব হিসেবে ভারতীয় সেনাও পিছু হটেনি। নিয়ন্ত্রণরেখা বরাবর সমস্ত জায়গায় সেনা মোতায়েন করা হয়েছে ভারতের পক্ষ থেকে।
[ আরো পড়ুন- রাজ্য সরকারের “কর্মসাথী” প্রকল্পের বিজ্ঞপ্তি জারি, ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবে যুবকরা ]
ইতিমধ্যেই হিমাচল প্রদেশের একটি রিজার্ভ ব্রিগেডকে লাদাখ সীমান্তে মোতায়েন করা হয়েছে। এদিকে উত্তরাখণ্ডে চিনা সেনার মোকাবিলায় হারসিল-বারাহোতি-নেলাঙ ভ্যালি সেক্টরে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে ভারতের পক্ষ থেকে। এছাড়াও ৩৩ কোর, ৪ কোর, একটি ব্রিগেডকে মোতায়েন করা হয়েছে ইস্টার্ন সেক্টরে চিকেন্স নেক করিডর থেকে শুরু করে অরুণাচল সীমান্তে। সেই সঙ্গে ১৭ মাউন্টেন স্ট্রাইক কোরকে প্রস্তুত করে রাখা হয়েছে।
একইসঙ্গে জানা যাচ্ছে, পূর্ব লাদাখের প্যাংগং সো লেকের দক্ষিণ প্রান্ত দিয়ে একাধিকবার অনুপ্রবেশের চেষ্টা করেছে চিনা সেনা। ভারতীয় সেনার কড়া নজরদারিতে বারবার ব্যর্থ হয়েছে চিনা সেনারা।
[ আরো পড়ুন- আজ থেকেই বদলে গিয়েছে স্টেট ব্যাংকের এটিএমে টাকা তোলার নিয়ম, জানুন বিস্তারিত ]
কিন্তু ফের চিনা সেনা ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর তাই এবার জন্যই প্রচন্ড শীতের মধ্যেও ফরওয়ার্ড লোকেশনে নজরদারি চালাবে সেনা।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI