মালদা, ১৭ সেপ্টেম্বর; বিশ্বকর্মা পুজা উপলক্ষে মালদা সমবায় হিমঘর সমিতির উদ্যোগে রতুয়া থানার সামসি এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। পাশাপাশি এদিন দুঃস্থ প্রায় এক হাজার মানুষকে বসে খাওয়ানোর ব্যবস্থা করা হয় ওই হিমঘর সমিতির পক্ষ থেকে। এছাড়াও বিনামূল্যে সাধারণ মানুষকে মাস্ক এবং স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার সকালে সামসি এলাকার হিমঘর প্রাঙ্গণে এই কর্মসূচী অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন রতুয়া তৃণমূল দলের বিধায়ক সমর মুখার্জি , স্থানীয় তৃণমূল দলের কো-অর্ডিনেটর রহিম বক্সী। ছিলেন মালদা সমবায় হিমঘর লিমিটেড সংস্থার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শামীম আক্তার সহ অন্যান্যরা।
আরো পড়ুন-৪০৫ গ্রাম ব্রাউন সুগার সহ ২ পাচারকারীকে আটক করল কালিয়াচক থানার গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ
এদিন প্রায়ই দেড়শ জন পুরুষ , মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও বিশ্বকর্মা পূজা উপলক্ষে এদিন হিমঘর প্রাঙ্গণ এলাকাতেই এক হাজার দুঃস্থ মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়।
মালদা সমবায় হিমঘর সমিতির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শামীম আক্তার জানিয়েছেন , করোনা আবহের মধ্যে রক্ত সংকট যাতে তৈরি না হয়, তার জন্য আমরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছি । এদিনের সংগৃহীত রক্ত চাচোল সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন