বালুরঘাট, ১৫ সেপ্টেম্বর- যুবক ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করতে মদ বিক্রির ওপর উৎসাহ ভাতা চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনই অভিযোগ তুলে আন্দোলনে নামলো মহিলা সংগঠন। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের তরফ মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন জেলা আফগানি দপ্তরের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন দিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।
সংগঠনের দাবি, রাজস্ব আদায়ের লক্ষ্যে সম্প্রতি আমাদের বিক্রির উপর উৎসাহ ভাতা চালু করেছে রাজ্য সরকার। নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় মদ বিক্রি করতে পারলে মিলবে উৎসাহ ভাতা তাছাড়া শাস্তির ব্যবস্থাও রয়েছে। আর এমন ঘটনায় বাংলার যুবক সম্প্রদায় ধ্বংসের মুখে পড়বে বলে মনে করছেন অল ইন্ডিয়া সাংস্কৃতিক মহিলা সংগঠন। সংগঠনের দাবী সরকারি নির্দেশকে সামনে রেখে দিনের পর দিন মদ বিক্রি বৃদ্ধি করবে অসাধু ব্যবসায়ীরা। আর যার ফলে বাংলার যুব সমাজ চরম ক্ষতির মুখে পড়বে। এমন ঘটনার প্রতিবাদে এদিন রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন।
অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের তরফে নন্দা সরকার জানিয়েছে, রাজ্যের হঠকারী সিদ্ধান্তে ধ্বংসের মুখে পড়বে যুবসমাজ। গ্রামবাংলায় বাড়বে হিংসা মারামারি আর যার প্রতিবাদী তাদের এই আন্দোলন। এদিন আবগারি দফতরের ডেপুটেশন দেওয়া হয়েছে। আগামীতে এমন সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তাদের আন্দোলন চলতেই থাকবে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI