বালুরঘাট ১৪ সেপ্ট ; দীর্ঘ কয়েক বছর ধরে বার বার দাবি জানানো সত্বেও গ্রামে যাওয়ার মাত্র তিন কিমি রাস্তা পাকা না হওয়ায় বালুরঘাট শিলিগুড়ি ৫১২ নম্বর জাতীয় সড়কের বোল্লা মোড়ে অবরোধ করে বিক্ষোভ ক্ষুদ্ধ গ্রামবাসিদের। খবর পেয়ে প্রথমে পুলিশ পরে বিডিও এবং তারপরে মহুকুমা শাসকের দায়িত্বে থাকা আধিকারিক গেলেও ক্ষুদ্ধ গ্রামবাসিরা অবরোধ তুলতে নারাজ। ক্ষুদ্ধ গ্রামবাসিদের অভিযোগ এর আগে ২০১৭ সালে তারা একই দাবিতে এই জায়গাতেই রাস্তা অবরোধ করার সময় কুমারগঞ্জের বিডিও এসে রাস্তা পাকা করবার আশ্বাস দিয়েছিল। কিন্তু রাস্তা পাকা হয়নি। পরে আবারও গ্রামবাসিরা একই দাবিতে ২০১৯ সালে এই রাস্তা অবরোধ করতে বাধ্য হন। সে সময় প্রথমে বিডিও পরে এস ডিও এসে গ্রামবাসিদের রাস্তা পাকা করবার আশ্বাস দিলেও আজও তাদের গ্রামের মাত্র তিন কিমি রাস্তা কাচাই থেকে গেছে। টানা বর্ষায় সেই রাস্তা আজ বেহাল। তাদের অভিযোগ তারা যেন সেই আদিমযুগে বাস করছেন। তাই এবার বিডিও এস ডিও দায়িত্ব প্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে গেলেও যতক্ষন না জেলা শাসক ঘটনাস্থলে এসে তাদের রাস্তা পাকা করবার আশ্বাস দিচ্ছেন। ততক্ষন তারা তাদের দীর্ঘ দিনের দাবি পুরনের জন্য জাতীয় সড়ক অবরোধ করে রাখবেন। সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও তাই এখনও জাতীয় সড়ক অবরোধ চলায় দুদিকেই আটকে পড়েছে প্রচুর গাড়ি। চরম দুর্ভোগে সাধারন ও নিত্য যাত্রীরা।
ক্ষুদ্ধ গ্রামবাসি সুত্রে জানা গেছে কুমারগঞ্জ ব্লকের দ্বীওড় গ্রাম পঞ্চায়েত এলাকার বালুরঘাট ব্লকের বোল্লা থেকে চৌষা অবদ্ধি ভায়া রসুলপুর, এই তিন কিমি পথ দীর্ঘ কয়েক বছর ধরে কাচা রয়ে গেছে। বার বার এই মাত্র তিন কিমি রাস্তা প্রশাসনের নিকট আবেদন নিবেদন জানিয়েও কোন এক অদৃশ্য কারনে বার বার প্রতিশ্রুতি পাওয়া সত্বেও আজও তা পাকা রাস্তার রুপ পায় নি। যার ফলে টানা বর্ষায় গ্রামবাসিদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হলেও হেল দোল নেই প্রশাসনের। যার ফলে আজও তারা সেই তিমিরে তিমিরেই অন্ধকার যুগের মধ্যে রয়ে গেছেন বলে ক্ষুদ্ধ গ্রামবাসিরা জানিয়েছেন। সেই কারনেই তাদের দাবি পুরনের জন্য ভিন্ন কোন পথ না পেয়ে আজ তারা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন বলে তারা জানান।এলাকায় এই নিয়ে টান টান উত্তেজনা বজায় রয়েছে। রয়েছে প্রচুর পুলিশ। অবরোধ এখনও চলছে বলে জানা গেছে।
অপরদিকে অবরোধ চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রশাসনের দুই আধিকারিক, কুমারগঞ্জের বিডিও ও বালুরঘাটের মহুকুমা শাসকের দায়িত্বে থাকা আধিকারিকদ্বয়কে এব্যাপারে সংবাদ মধ্যম প্রশ্ন করে বিষয়টি জানতে চাইলে তারা কেউ সংবাদ মধ্যমের কাছে মুখ খুলতে চায় নি। তাদের বক্তব্য যা বলার জেলা শাসক বলবেন। ওদিকে ঘটনাস্থল থেকে জেলা শাসকের বক্তব্য জানার জন্য তার দপ্তরে এলে জানা যায় জেলা শাসক নিখিল নির্মল প্রশাসনিক বৈঠকে ব্যাস্ত রয়েছেন।
অন্যদিকে এলাকার বাসিন্দাদের অভিযোগ ভোট যায় ভোট আসে নেতা মন্ত্রী থেকে দপ্তরের আধিকারিকদের হাজারও আশ্বাস সত্বেও আজ তাদের গ্রামের মাত্র তিন কিমি রাস্তা সেই কাচা কাচাই থেকে যায় পাকা রাস্তার মুখ আর গ্রাম বাসিদের দেখা আজও সম্ভব হলো না বলে তাদের গলায় আক্ষেপ ঝরে পড়তে দেখা যায়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”