পর্ষদ জুড়ে এত কড়াকড়ির মধ্যেও ফের একবার হোয়াটসঅ্যাপে পর টিকটকে ভিডিও করে মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। মাধ্যমিকের দ্বিতীয় দিনে পরীক্ষা শুরুর আধঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করল মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র। যদিও পরীক্ষা চলাকালীন এটা বলা সম্ভব হচ্ছে না এটা আসল প্রশ্নপত্র কিনা। তবুও কিভাবে বের হয়ে যাচ্ছে প্রশ্নপত্র এই নিয়ে কপালে ভাঁজ পড়েছে শিক্ষক- শিক্ষিকাদের।
এই ঘটনাটি ঘটেছে মালদা জেলায়। মালদা জেলার ৪৩ টি ব্লকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মালদা জেলা পুলিশ সূত্রে খবর এই ঘটনায় পুলিশ আজকে একজনকে গ্রেপ্তার করেছে। মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যেই বর্ষা নামে এক টিকটক প্রোফাইল থেকে এই ভিডিও শেয়ার করা হয়। আর মুহূর্তে সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে। ১৫ সেকেন্ডের এই ভিডিওতে মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্রের প্রতিটি পাতার ছবি পরিষ্কার দেখা যাচ্ছে।
অপরদিকে আজ উত্তর চব্বিশ পরগনা জেলার আঁতপুর এলাকার় একটি স্কুলে তিনজন পরীক্ষার্থীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন পাওয়া যায়। এই মোবাইল ফোন গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তারা সকলেই বহিরাগত পরীক্ষার্থী বলে খবর। পর্ষদ সূত্রের জানা যায় ওই তিনজনকে আর পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
ফাঁস হওয়া ইংরেজি প্রশ্নপত্রটি ভিডিও থেকে নেওয়া
( যদিও bangla hunt.in এই ভিডিওর সত্যতা যাচাই করে নি )।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”