মালদা, ১২ সেপ্টেম্বর; পুকুরের জলে ডুবে মৃত্যু হলো পাঁচ বছরের এক শিশুর। জলে ডুবে যাওয়ার ঘটনার দুইদিন পর ওই শিশুর দেহ উদ্ধার হলো শনিবার। ঘটনাটি ঘটেছে পুকুরিয়া থানার গৌরীপুর এলাকায়। মায়ের সাথে কয়েকদিন আগেই দাদুর বাড়ি গৌরীপুর এলাকায় ঘুরতে এসেছিল ওই শিশু। এরপরে পুকুরে স্নান করতে গিয়ে গভীর জলে তলিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর ওই শিশুকে পাওয়া যায় নি ।এদিন সকালে ওই শিশুর মৃতদেহ ভেসে উঠে ।পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সংশ্লিষ্ট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত শিশুর নাম প্রবীর চৌধুরী (৫)। তার বাড়ি ইংরেজবাজার থানার লক্ষীপুর এলাকায় । কয়েকদিন আগেই দাদুর বাড়িতে ঘুরতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উদ্ধার করে মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”