বাংলা হান্ট ডেস্ক ; দৈনিক করোনা সংক্রমনের যখন বিশ্বরেকর্ড গড়ছে ভারত, ভারতে দৈনিক সংক্রমণের হার যখন ১ লক্ষের কাছাকাছি, ঠিক তখনই বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বললেন ‘করোনা চলে গিয়েছে’ শুধু শুধু ঢং করে লকডাউন করছে দিদিমণি।
কয়েক মাস পরেই বিধানসভা ভোট, তাই করোনা পরিস্থিতির মধ্যেও জোরকদমে প্রস্তুতি কর্মসূচি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। শাসক-বিরোধী সব দলেই জমায়েত করার অভিযোগ উঠেছে। কিন্তু এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা ‘করোনা চলে গিয়েছে’ বলে দাবি করেন নি।
আরো পড়ুন – ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৬ হাজার ৫৫১, দৈনিক সংক্রমণে বিশ্বরেকর্ড ভারতের
এদিন হুগলির ধনেখালিতে একটি সভা করে বিজেপি। সেই সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন ‘করোনা চলে গিয়েছে, তা সত্বেও দিদিমণি শুধু ঢং ঢং করে লকডাউন করছেন। এর উদ্দেশ্য হল বিজেপি যাতে মিছিল না করতে পারে। কিন্তু আমরা মিছিল করবই। আমরা যেখানে বেরোবো সেখানেই মিছিল হবে। কারো ক্ষমতা নেই আমাদের আটকায়। আমাদের মিটিং দেখেই দিদিমনির ভাইদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। এই শরীর খারাপ করোনার জন্য নয়, বিজেপির জন্য হয়েছে’।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৩ হাজারের বেশী। এখনো পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৩৬১ জন। মৃত্যু হয়েছে মোট ৩,৭৭০ জনের। ফলে এই পরিস্থিতিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিভাবে বলতে পারলেন ‘করোনা চলে গিয়েছে’ তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”