বালুরঘাট, ১০ সেপ্টম্বর ; গভীর রাত্রে বিনা দোষে বিজেপির যুব মোর্চার কর্মকর্তা মুকুল সাহাকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে আসার প্রতিবাদে দক্ষিন দিনাজপুর জেলার তপন থানার সামনে বিক্ষোভ অবস্থান বিজেপির। তপন বিজেপির যুব মোর্চার দাবি যতক্ষন না পুলিশ তাদের নেতাকে থানা থেকে ছেড়ে দিচ্ছে ততক্ষন তাদের এই বিক্ষোভ অবস্থান চলবে। এই ঘটনাকে ঘিরে তপন এলাকায় চঞ্চল্য।
তপন থানার সামনে অবস্থানরত বিজেপির যুব মোর্চার তরফে তপন থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলা হয় গতকাল রাত দুটোর সময় তপন থানার পুলিশ মুকুল সাহার বাড়িতে ঢুকে বিনা অপরাধে পুলিশ মুকুল সাহাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে আমরা থানায় গিয়ে জানতে পারি তার নামে অভিযোগ বা কোন কেস নেই। তাহলে কোন অভিযোগ বা কেস যখন নেই তাহলে কেন পুলিশ তাকে ধরে নিয়ে আসল। বিনা অপরাধে একজনকে এভাবে ধরে নিয়ে আসার ব্যাপারে জানতে পেরে থানার অফিসাররের নিকট তাকে ছেড়ে দেবার দাবি জানালে অফিসার তাদের বলে তাকে থানা থেকে ছাড়া যাবে না। আদালত থেকে জামিন নিতে হবে। জেলা বিজেপির যুব মোর্চার অবস্থান বিক্ষোভে সামিল নেতার অভিযোগ থানা একবার বলছে তার নামে কোন অভিযোগ নেই আবার বলছে তাকে আদালত থেকে জামিন নিতে হবে। এর প্রতিবাদে যতক্ষন না পুলিশ বিনা অপরাধে ধরে নিয়ে আসা মুকুল সাহাকে ছেড়ে দিচ্ছে ততক্ষন তাদের তপন থানার সামনে এর প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ চলবে বলে ওই যুব মোর্চা নেতৃত্বর দাবি।
যদিও পুলিশ এব্যাপারে মুখ খুলতে নারাজ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন