বাংলা হান্ট ডেস্ক ; দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাজারে এল করোনা টিকা। ‘স্পুটনিক ভি’ নামে এই টিকা বাজারে আনল রাশিয়া। এ বিষয়ে যাবতীয় ছাড়পত্র মিলেছে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের তরফে। ইতিমধ্যেই ‘স্পুটনিক ভি’ এর প্রথম ব্যাচ রাশিয়ার বাজারে আনা হয়েছে বলে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রীকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে।
রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করেছে এই ভ্যাকসিন। প্রথম ধাপে এই ভ্যাকসিন ১৬০০ জনের ওপর পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন রুশ চিকিৎসা বিজ্ঞানীরা। তাদের দাবি এই ভ্যাকসিন প্রয়োগে মানুষের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে সক্ষম।
জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই এই ভ্যাকসিন প্রয়োজন অনুসারে বিভিন্ন এলাকায় ডেলিভারি শুরু হয়ে যাবে যাবে।
এদিকে বিশ্বের প্রথম করানোর ভ্যাকসিন আবিষ্কার করে নয়া রেকর্ড গড়ে রাশিয়া। সূত্রের খবর, সেপ্টেম্বরেই ভারতে এই ভ্যাকসিনের মানবদেহে ট্রায়াল শুরু হতে চলেছে। তার জন্য প্রস্তুতিও চলছে জোড় কদমে। ভারতের পাশাপাশি সৌদি আরব, ব্রাজিল, তাইওয়ান, ফিলিপিনসেও শুরু হবে ‘স্পুটনিক ভি’ এর ক্লিনিকাল ট্রায়াল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”