বালুরঘাট, ৪ সেপ্টম্বর; প্রতিবেশীদের মারধোরের হাত থেকে মায়ের সভ্রম বাচাতে গিয়ে খুন হয়ে যাওয়া এক দশম শ্রেনীর ছাত্রের হত্যাকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বালুরঘাট থানায় বিক্ষোভ দেখালো স্থানিও বাসিন্দারা।
প্রসঙ্গত , গত মাসের ৬ তারিখে বালুরঘাট শহর লাগোয়া বালুরঘাট থানা থেকে ঢিল ছোড়া দুরত্বে চকভৃগু এলাকার ডাকরা পাড়াতে এক প্রতিবেশীর সাথে অন্য প্রতিবেশীর ঝগড়া বাধে। বালুরঘাট নদীর ওপার হাইস্কুলের দশম শ্রেনীর ছাত্র রত্ন বর্মনের মা’কে অন্য প্রতিবেশিরা একা পেয়ে মারধোরের পাশাপাশি তার পরনের শাড়ি ব্লাউস ধরে টানাটানি করার খবর পেয়ে দৌড়ে গিয়ে মা’র সম্ভব বাচানোর চেষ্টা করে রত্ন বর্মন। অভিযোগ সেই সময় ওই প্রতিবেশীদের মধ্যে একজন কাঠ দিয়ে রত্নর মাথায় আঘাত করলে রত্ন রক্তাত্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়ে।তাকে প্রথমে বালুরঘাট হাসপাতাল ও পরে সেখানে অবস্থার তার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করবার সময় পথেই দশম শ্রেনীর ছাত্র রত্ন বর্মনের মৃত্যু হয়।এই নিয়ে সে সময় বালুরঘাট থানায় অভিযোগ ও দায়ের হয়।
কিন্তু স্থানিওদের অভিযোগ সেই ঘটনার একমাস কেটে গেলেও রত্ন বর্মনের খুনিকে পুলিশ নাকি গ্রেফতার তো করছে না উলটে পুলিশের সাথে এব্যাপারে আবেদন জানাতে আসলে পুলিশ নাকি তাদের সাথে খারাপ ব্যবহারের পাশাপাশি হুমকি দিচ্ছে বলে অভিযোগ।
সেই কারনেই আজ পুলিশি নিষ্ক্রিয়তার পাশাপাশি ওই খুনির ফাসির দাবিতে ওই দশম শ্রেনীর মৃত ছাত্রের ডাকরা এলাকার স্থানিও বাসিন্দারা হাতে ওই ছাত্রের ছবি লাগানো ও খুনির ফাসি জানিয়ে লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে আসে। যদিও পুলিশ আগে থেকে থানার গেট বন্ধ রাখায় তারা থানা চত্বরে ঢুকতে পারেনি।
এই নিয়ে বালুরঘাট থানা চত্বরে সাময়িক উত্তেজনা ছড়ায়। যদিও বালুরঘাট থানা জানিয়ে পুলিশ এব্যাপারে যথাযথ তদন্ত জারি রেখেছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”