বালুরঘাট, ২ সেপ্টেম্বর; কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীর ছোড়া গুলিতে গুরুতর আহত হল এক যুবক। ঘটনায় দুষ্কৃতীদের ছোড়া গুলি এসে লাগে যুবকের ডান হাতে। এবং অল্পের জন্য রক্ষা পেলো যুবক।ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে তপন থানার ১৪ মাইল এলাকায়। ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় যুবককে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ সূত্রে খবর আহত যুবকের নাম খোকন বিশ্বাস (৩৪) বাড়ি গঙ্গারামপুর থানার নারই গচিয়ার উত্তরপাড়া এলাকায়। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি। পরিবার সূত্রে খবর পেশার তাগিতে বিভিন্ন সময় ওই ব্যক্তিকে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয় বলে দাবী। সেই মতো মঙ্গলবার বালুরঘাট থানার বোল্লা থেকে মোটরবাইক করে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি,সেই সময় তপন থানার ১৪মাইল এলাকার ৫১২নম্বর জাতীয় সড়কেরওপরে কে বা কারা ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ।ঘটনার পরে মোটরবাইক ফেলে ওই যুবক কোনরকমে সেখান থেকে পালিয়ে চলে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে যুবকের পরিবারের লোকজন। এই বিষয়ে আহত ওই ব্যক্তির স্ত্রী জানিয়েছেন (বাইট স্ত্রী)
মঙ্গলবার রাতে এমন ঘটনার পরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ১৪মাইল এলাকায়।এদিকে ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডুর নেতৃত্বে হাসপাতালে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। পুলিশ আহত ওই যুবক ও পরিবারের লোকজনদের সাথে কথা বলে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে যুবকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এ বিষয়ে আহত ওই ব্যক্তি জানিয়েছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”