বামনগোলা: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গতকাল পরলোকগমন করেছেন।তাই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে সারা দেশের পাশাপাশি মালদহের বামনগোলা ব্লকেও শ্রদ্ধা জানানো হয়। এদিন সন্ধ্যায় বামনগোলা ব্লক তৃনমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রাক্তন রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানো হয়।আজ সন্ধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পাকুয়াহাট এলাকায় মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল করে শ্রদ্ধা জানানো হয়। এদিন দলীয় কার্যালয় থেকে মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল করা হয় গোটা পাকুয়াহাট এলাকায়, শেষে রবীন্দ্র মোরে এসে মোমবাতি জ্বালিয়ে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আত্মার শান্তির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃনমূল ছাত্র পরিষদের কনভেনার বিপ্লব কর্মকার, ছাত্রনেতা অমূল্য মাহাতো, টোটন দাস, রুপম সমাজদার, রিপন মালাকার, প্রাক্তন ছাত্র নেতা সাহেব খান, ছাত্রনেতা রঞ্জন মন্ডল, শিবু প্রসাদ গুপ্ত, যুবনেতা সুজয় সাহা সহ অন্যান্য নেতৃত্ব।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”