বাংলা হান্ট ডেস্ক ; সোমবারই রাজ্য সরকার নির্দেশিকা জারি করে বলেছে পূর্বনির্ধারিত সূচি মেনেই রাজ্যে ৭, ১১ ও ১২ তারিখ সম্পূর্ণ লকডাউন হবে। ইতিমধ্যেই কেন্দ্র এ বিষয়ে একটি গাইডলাইন জারি করে স্পষ্ট করে দিয়েছে যে, এবার থেকে কনটেনমেন্ট জোন গুলোর বাইরে লকডাউন জারি করা যাবেনা। আর তা করলে কেন্দ্রের অনুমতি নিতে হবে। কিন্তু কেন্দ্রের নির্দেশিকা কার্যত উপেক্ষা করেই পূর্বনির্ধারিত সূচি বজায় রাখল রাজ্য। আর ঠিক এখানেই আপত্তি তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।
এদিন দিলীপ ঘোষ বলেন, পরীক্ষা বানচাল করার জন্যই রাজ্য সরকার এমনটা করছে। পরীক্ষা নিয়ে রাজনীতি করছে তৃণমূল। এদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি নেতা রাহুল সিনহাও। তিনি বলেন, কেন্দ্রের নির্দেশ অমান্য করা সংবিধান বিরোধী। কেন্দ্র জানানোর পর কিভাবে রাজ্য প্রশাসন তার সিদ্ধান্ত বহাল রাখল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
এদিকে, NEET এবং JEE পরীক্ষায় রাজ্যের পরিক্ষার্থীদের পাশে দাড়াতে উদ্যোগী বঙ্গ বিজেপি। রাজ্যে যে সকল ছাত্র ছাত্রীরা NEET এবং JEE পরীক্ষা দেবেন তাদের জন্য পরিবহনের ব্যবস্থা করেছে বঙ্গ বিজেপি।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন