বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে বৈঠক করায় তৃণমূলের সভাপতিকে তলব করলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের নলহাটির তৃণমূলের ব্লক সভাপতি ‘বিভাস অধিকারিকে’ মঙ্গলবার ডেকে পাঠিয়েছেন জেলা সভাপতি অনুভূত মন্ডল। সূত্রের খবর মুকুলের সঙ্গে তার কি কথা হলো তাই জানতে চাইবে দল।
রবিবার দুপুরে আচমকাই নলহাটি দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বিভাস অধিকারি প্রতিষ্ঠিত আশ্রমে চলে আসেন মুকুল রায়। নলহাটি দু নম্বর ব্লকের নবহিমায়েতপুরে অনুকুল চন্দ্রের ওই আশ্রমটি প্রতিষ্ঠা করেন বিভাসবাবু। সেখানে পুজোয় অংশগ্রহণ করেন মুকুল রায়। তারপর আশ্রমের অতিথিশালার কামরা বন্ধ করে একান্তে বেশ খানিকক্ষণ কাটান দুজন।
বীরভূমে তৃণমূল নেতার বাড়িতে মুকুল রায় কেন? গত কয়েকদিন ধরেই বীরভূমে গতিবিধি বেড়েছে মুকুল রায়ের। বিধানসভা নির্বাচনের আগে অনুব্রতের ঘরে সিঁধ কাটতে ঘুরে বেড়াচ্ছেন মুকুল রায় বলে দাবী তৃণমূল।
এনিয়ে বিভাস বাবু বলেন, মুকুলদা ব্যক্তিগত সম্পর্কের তাগিদে এসেছেন আমার বাড়ি। এই নিয়ে রাজনৈতিক রঙ চড়াবেন না। তাছাড়া আশ্রমে যে কেউ আসতে পারে। তাছাড়া কিছুদিন আগে আমি পথ দুর্ঘটনায় জখম হয়ে ছিলাম, তাই মুকুলদা আমাকে দেখতে এসেছে।
এ নিয়ে বিজেপি নেতা মুকুল রায় বলেন, “বিভাস তাঁর মন্দিরের পুজোয় আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি না করতে পারিনি। মানুষের ভালোবাসার তাগিদ আর ঠাকুরের প্রতি শ্রদ্ধাই তাঁকে টেনে এনেছে বীরভূমের নলহাটিতে বিভাস অধিকারীর বাড়িতে। বিভাস আমার পুরনো সঙ্গী। তাই দেখা করতে এসেছি।”
তবে এসব মানতে নারাজ অনুব্রত মণ্ডল। কেন মুকুল রায়ে সঙ্গে তিনি বৈঠক করেছেন। এবং মুকুলের সঙ্গে তার কি কথা হয়েছে, তা জানতেই মঙ্গলবার ‘বিভাস অধিকারিকে’ তলব করেছেন তিনি। জবাবে সন্তুষ্ট না হলে বিভাস বাবুকে বহিষ্কারের পথে হাঁটতে পারে তৃণমূল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”