বাংলা হান্ট ডেক্স ; আনলক-৪ এ জনজীবন স্বাভাবিক রাখতে কিছু বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার কেন্দ্র সরকারের এক গাইডলাইনে বলা হয়েছে, কন্টেইমেন্ট জোনে যেমন লকডাউন জারি আছে তেমনই থাকবে। কিন্তু কন্টেইমেন্ট জোন বাদ দিয়ে অন্য এলাকায় আর লকডাউন জারি করা যাবে।
গাইডলাইন স্পষ্ট করে বলা হয়েছে, কনটেইনমেন্ট জোনের বাইরে সারা রাজ্য, গ্রাম, এমনকি ছোট বড় শহর কোন জায়গায় লকডাউন জারি করা যাবেনা। তা করতে গেলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। এই গাইডলাইন কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে।
এদিকে পশ্চিমবঙ্গে ৭,১১ ও ১২ তারিখে পুরো রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকার পর আদৌ ওই তিন দিন লকডাউন কার্যকর হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। তবে আগামী ৩১ আগস্ট বাংলায় যে লকডাউন রয়েছে তা হবে বলেই মনে করা হচ্ছে।
এদিকে আনলক-৪ এ জনজীবন স্বাভাবিক রাখতে বেশকিছু নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ৭ ই সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে মেট্রো।
কনটেনমেন্ট জোন ছাড়া সর্বত্র ২১ শে সেপ্টেম্বর থেকে ৯ থেকে ১২ ক্লাসের পড়ুয়ারা স্কুল যেতে পারবে কিন্তু স্কুলে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবে সেক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাকে তাদের উপর নজর রাখতে হবে। অভিভাবকরা আদৌ স্কুলে পাঠাতে রাজি কিনা স্কুলে সে সংক্রান্ত লিখিত নথি জমা দিতে হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রেও পিএইচডি, পোস্ট গ্র্যাজুয়েশনের ক্লাস হতে পারে।
নির্দেশিকা আরও জানানো হয়েছে, ২১ শে সেপ্টেম্বরের পর থেকে রাজনৈতিক সমাবেশ করা যাবে। সামাজিক, শিক্ষামূলক, খেলাধূলাভিত্তিক, সাংস্কৃতিক, বিনোদনমূলক এবং ধর্মীয় অনুষ্ঠান করা যাব। কিন্তু ১০০ জনের বেশি জমায়েত করা যাবে না। একই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাক্স পরার নিয়মও বাধ্যতামূলক থাকছে।
ওপেন এয়ার থিয়েটারও শুরু হয়ে যাচ্ছে ২১ শে সেপ্টেম্বর থেকে। তবে সিনেমা হল, সুইমিংপুল এখনো বন্ধ থাকছে।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব