বালুরঘাট, ২৬ আগস্ট- জ্বরের উপসর্গ নিয়ে করোনা পরীক্ষায় একই ব্যক্তির দু’রকম রিপোর্ট আসায় চাঞ্চল্য বালুরঘাটে। প্রথমে নেগেটিভ রিপোর্ট এলেও তার মাত্র পনের মিনিটের ব্যবধানে ফের পজিটিভ রিপোর্ট দেওয়া হয়েছে মোবাইলের ম্যাসেজে । যা নিয়ে রীতিমতো বিভ্রান্তিতে পড়েছেন বালুরঘাটের পেশায় বেসরকারি ব্যাংক কর্মী প্রনয় বিশ্বাস। ঘটনা নিয়ে চিন্তিত প্রনয়বাবু পরিবারের লোকেরাও। এই ঘটনায় স্বাস্থ্য দপ্তরের উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন তারা।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ১৯ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম মোড় এলাকার বাসিন্দা প্রণয় বিশ্বাস। শহরে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন তিনি। পরিবারে স্ত্রী সহ ৭ মাসের এক পুত্র সন্তান, এক ভাই ও তার মা’কে নিয়ে সংসার। পরিবারের সকলের সুরক্ষার জন্য সামান্য জ্বর হলেও গত ২৪ তারিখে নিজের সোয়াব টেস্ট করেন প্রনয়বাবু। বুধবার মালদা থেকে প্রথমে তার রিপোর্টে আসে নেগেটিভ। যার পর কিছুটা আনন্দেই পরিবারের সকলের সঙ্গে মেলামেশা করেন তিনি। অভিযোগ এর ঠিক দশ থেকে পনের মিনিট পর সেই রিপোর্টই আবার পজিটিভ আসে। আর এই পজিটিভ রিপোর্ট আসার পরেই বিভ্রান্তির মধ্যে পড়েন ওই পরিবার। বিষয়টি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই স্বাস্থ্যব্যবস্থার সমালোচনার ঝড় তোলেন অনেকেই।
ব্যাঙ্ক কর্মী প্রণয় বিশ্বাস এবং তার স্ত্রী শর্মিষ্ঠা বিশ্বাস জানিয়েছেন, সকলের সুরক্ষা নিশ্চিত করতে যেখানে সামান্য জ্বর হতেই করোনা টেস্ট করিয়েছেন। রিপোর্ট নেগেটিভ আশায় সকলের সঙ্গে মেলামেশা করা হয়। কিন্তু এরপর ফের রিপোর্ট পজিটিভ আসায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।
যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে ফোনে জানিয়েছেন, মালদা থেকে কিছু রিপোর্ট ভুল এসেছিল। তবে বিস্তারিত খোঁজ নিয়ে তবেই এবিষয়ে মন্তব্য করবেন বলে তিনি জানান।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI